spot_img

‘লাইফ সাপোর্টে’ জনপ্রিয় কন্ঠশিল্পী বারী সিদ্দিকী

ডেস্ক রিপোর্ট, জনতারআদালত.কম । ১৮ নভেম্বর, ২০১৭ ।

জনপ্রিয় সঙ্গীতশিল্পী বারী সিদ্দিকীর শারীরিক অবস্থা আশঙ্কাজনক। তাকে রাজধানীর স্কয়ার হাসপাতালে লাইফ সাপোর্ট দিয়ে রাখা হয়েছে। বারী সিদ্দিকীর ছেলে সাব্বির সিদ্দিকী খবরটি নিশ্চিত করেছেন।

চিকিৎসকরা জানিয়েছেন, তার দুটি কিডনি অকার্যকর। তিনি বহুমূত্র রোগেও ভুগছেন। শুক্রবার রাতে তিনি হৃদরোগে আক্রান্ত হন। এরপর তাকে যখন হাসপাতালে নিয়ে আসা হয়, তখন তিনি অচেতন ছিলেন। তাকে দ্রুত আইসিইউতে ভর্তি করা হয়।

দীর্ঘদিন সঙ্গীতের সঙ্গে থাকলেও শিল্পী হিসেবে বারী সিদ্দিকী পরিচিতি পান ১৯৯৯ সালে। ঐ বছর লেখক-নির্মাতা হুমায়ূন আহমেদের ‘শ্রাবণ মেঘের দিন’ ছবিটি মুক্তি পায়। এই ছবিতে তিনি ছয়টি গান গেয়ে ব্যাপক সাড়া ফেলেন।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

সর্বশেষ