spot_img

লক্ষ্মীপুরে সন্ত্রাসী লাদেন মাসুমের গুলিবিদ্ধ লাশ উদ্ধার

ডেস্ক রিপোর্ট, জনতারআদালত.কম । ২ নভেম্বর, ২০১৭ ।

লক্ষ্মীপুরে ‘দুই সন্ত্রাসী গ্রুপে বন্দুকযুদ্ধে’ হত্যাসহ ২৮ মামলার আসামি মাসুম বিল্লাহ ওরফে লাদেন মাসুম নিহত হয়েছেন।

বৃহস্পতিবার ভোররাতে সদর উপজেলার বালাইশপুরের বটেরদিঘীর পাড় এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।

পুলিশ জানায়, লাদেন মাসুম হত্যা, অস্ত্র ও চাঁদাবাজিসহ ২৮টি মামলার আসামি। স্থানীয় কালা মাসুদ-শাহাদাত বাহিনীর মধ্যে গোলাগুলিতে নিহত হয়েছেন তিনি।

এ সময় ঘটনাস্থল থেকে দুটি এলজি, একটি দোনলা বন্দুক, একটি একনলা বন্দুক, ১১টি কার্তুজ, ১১টি কার্তুজের কোসা ও ৩০টি হাইড্রোলিক বোমা উদ্ধার করা হয়।

 

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

সর্বশেষ