spot_img

একই পরিবারের তিনজনের বিষপানে আত্মহত্যা !

ডেস্ক রিপোর্ট, জনতারআদালত.কম । ২ নভেম্বর, ২০১৭ ।

 

মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলায় একই পরিবারের তিনজনের অস্বাভাবিক মৃত্যু হয়েছে। তারা বিষ খেয়ে আত্মহত্যা করেছেন বলে পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে।

বুধবার রাত ৯টার দিকে উপজেলার বাড়ৈয়খালি ইউনিয়নরে শ্রীধরপুর গ্রামে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন, গ্রামের মাছ ব্যবসায়ী আব্দুল মোমিন (৫০), তার স্ত্রীর লুবনা বেগম (৪৪) এবং তাদের নয় বছরের কন্যা সানজিদা আক্তার।

প্রতিবেশীরা জানায়, তাদেরকে হাসপাতালে নেওয়ার আগেই তারা মারা যায়। তাদের আরেক মেয়ে স্বর্না বিষ না খাওয়ার কারণে বেঁচে যায়। স্বর্ণা ও সানজিদা স্থানীয় শ্রীধরপুর মহিলা মাদ্রাসার ছাত্রী। কি কারণে তারা বিষপানে আত্মাহত্যা করেছে তার সঠিক কারণ কেউ বলতে পারছেনা।
রাত ১০ টায় শ্রীনগর থানার ওসি এস এম আলমগীর হোসেন জানান, খবর পেয়ে অতিরিক্ত পুলিশ সুপার মো. সাইফুল ইসলামকে সাথে নিয়ে ঘটনাস্থলের দিকে রওনা দিয়েছি। তবে এখনো আত্মাহত্যার কারণ জানা যায়নি। শুনা যাচ্ছে পারিবারিক কলহের কারণে এমনটা হতে পারে। তবে তদন্ত না করে নিশ্চিত হওয়া যাচ্ছেনা।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

সর্বশেষ