spot_img

লক্ষ্মীপুরে আওয়ামী লীগের হরতাল বিরোধী মিছিল

লক্ষ্মীপুর প্রতিনিধি , জনতারআদালত.কম । ১২ অক্টোবর, ২০১৭ ।

জামায়াতের ডাকা সকাল-সন্ধ্যা হরতালের বিরুদ্ধে লক্ষ্মীপুরে মিছিল ও সমাবেশ করেছে আওয়ামী লীগ। জেলা আওয়ামী লীগের উদ্যোগে আজ বৃহস্পতিবার সকালে শহরের উত্তর তেমুহনী থেকে মিছিল বের হয়ে শহর প্রদক্ষিণ করেন দলীয় নেতা-কর্মীরা।

পরে উত্তর তেমুহনী ট্রাফিক চত্বরে সমাবেশ অনুষ্ঠিত হয়। এদিকে হরতালের সমর্থনে কোথাও কোন পিকেটিং কিংবা জামায়াত শিবিরের কোন নেতা-কর্মীকে মাঠে দেখা যায়নি। এ পর্যন্ত জেলার কোথাও কোন ধরণের অপ্রীতিকর ঘটনারও খবর পাওয়া যায়নি। সকল ধরনের যানবাহন চলাচল ও রয়েছে স্বাভাবিক। গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে।

হরতাল বিরোধী মিছিলে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকট নুরউদ্দিন চৌধুরী নয়ন, আওয়ামী লীগ নেতা আব্দুল মতলব, অ্যাডভোকেট রাসেল মাহমুদ মান্না, ইসমাইল হোসেন চৌধুরী। অন্যান্যের মধ্যে ছিলেন জেলা যুবলীগের যুগ্ম আহবায়ক শেখ জামান রিপন ও মাহবুবুল হক মাহবুব ।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

সর্বশেষ