ডেস্ক রিপোর্ট, জনতারআদালত.কম । ১২ অক্টোবর, ২০১৭ ।

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে দুর্নীতি ও মানহানির মামলায় গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে।
আজ বৃহস্পতিবার সকালে প্রথমে মানহানির অভিযোগে করা মামলায় খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন ঢাকা মহানগর হাকিম নূর নবী।
তার কিছু পরেই জিয়া অরফানেজ ট্রাস্ট মামলার শুনানিতে হাজির না হওয়ায় খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন ঢাকার পঞ্চম বিশেষ আদালতের জজ মো: আক্তারুজ্জামান।
গত কয়েক মাস ধরে লন্ডনে অবস্থান করছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।
এর আগে গত মঙ্গলবার ৯ই অক্টোবর কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার নোয়াবাজার এলাকায় বাসে পেট্রলবোমা হামলার মামলায় খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়।


























