রবিউল হাসান লায়ন , জামালপুর ,
জনতারআদালত.কম । ২৮ আগষ্ট, ২০১৭ ।

জামালপুর সদর উপজেলার লক্ষীরচর ইউনিয়নে বিএনপির ত্রাণ বিতরণ করা হয়েছে। দলীয় সূত্রে জানা গেছে, গতকাল রোববার দিনব্যাপি প্রায় তিনশত বানভাসীদের মাঝে তিন কেজি করে চালের বস্তা বিতরণ করা হয়।
এ সময় জামালপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শাহ্ মো. ওয়ারেছ আলী মামুন নিজে উপস্থিত থেকে এ ত্রাণ সামগ্রী বন্যার্তদের হাতে তুলে দেন। ত্রাণ বিতরণকালে অন্যান্যের মধ্যে জামালপুর সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সফিউর রহমান সফি, সহ-সভাপতি ও সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান কাজী মসিউর রহমান, সাংগঠনিক সম্পাদক রুহুল আমিন মিলন, যুগ্মসাধারণ সম্পাদক মোকছেদুর রহমান হারুন, জামালপুর জেলা ছাত্রদলের আহবায়ক শফিকুল ইসলাম খান সজিব, জামালপুর সদর উপজেলা যুবদলের আহবায়ক শফিকুল ইসলাম শফি ও যুগ্মআহবায়ক ডা. সাইফুল ইসলামসহ ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


























