রবিউল হাসান লায়ন , জামালপুর ,
জনতারআদালত.কম । ২৮ আগষ্ট, ২০১৭ ।

জামালপুর জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফারুক আহম্মেদ চৌধুরীর ব্যাক্তিগত তহবিল থেকে মেলান্দহ উপজেলার ঘোষেরপাড়া ইউনিয়নে বানভাসীদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে।
গতকাল রোববার দুপুরে এসব ত্রাণ সামগ্রী বানভাসীদের মাঝে বিতরণ করেন জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফারুক আহম্মেদ চৌধুরীর সহ ধর্মিনী এবং সাপ্তাহিক কালাকাল পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক আঞ্জুমনোয়ারা বেগম। ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত ১ হাজার ২০০ পরিবারের মাঝে এসব ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়। ত্রাণ সামগ্রীর মধ্যে ছিল চিঁড়া, গুড়, লবণ ও ওর স্যালাইন। স্থানীয় বেলতৈল হাইস্কুল মাঠে এসব ত্রাণ বিতরণ করা হয়।

ত্রাণ বিতরণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন ঘোষেরপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ওবায়দুর রহমান, জেলা কৃষক লীগের সিনিয়র সহ-সভাপতি ফজলুর রহমান মাস্টার, সাবেক ছাত্রলীগ নেত্রী সেলিনা পারভীন কাকলী, ইয়াছমিন আক্তার, এস এম শেফালী আক্তার, নাজমা রহমান ও ফারজান আফরোজ চৌধুরী।
এ সময় সাপ্তাহিক কালাকাল পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক আঞ্জুমনোয়ারা বেগম বলেন, বন্যার পানি নেমে গেছে। বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষকে সরকার সব ধরনের সহায়তা করছে। এ সমাজের বিত্তবানরাও এগিয়ে আসছে। বন্যায় ক্ষতিগ্রস্ত প্রত্যক পরিবারকে সরকারের পাশাপাশি সরকারী দলের নেতা-কর্মীরাও পাশে দাড়াচ্ছেন। সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন। তিনি বলেন, এই দু:সময়ে আমরাও আপনাদের পাশে আছি।


























