spot_img

রোহিঙ্গা ঠেকাতে মরিচ গুঁড়া, স্টান গ্রেনেড ছুড়ছে ভারত

ডেস্ক রিপোর্ট,  জনতারআদালত.কম । ২৩ সেপ্টেম্বর, ২০১৭ ।

মিয়ানমারের সেনাবাহিনীর নির্যাতন কিংবা নিধনযজ্ঞ থেকে পালিয়ে আসা রোহিঙ্গাদের প্রবেশ ঠেকাতে সীমান্তে নিরাপত্তা জোরদার করেছে ভারত। সমুদ্রসীমাও বন্ধ করে দেওয়া হয়েছে। এবার বাংলাদেশ সীমান্ত দিয়ে রোহিঙ্গারা যাতে প্রবেশ না করতে পারে সেজন্য মরিচের গুঁড়া ও স্টান গ্রেনেড ব্যবহার করছে দেশটি।

এমনকি নিরাপত্তা ঝুঁকির কথা বিবেচনা করে রোহিঙ্গা অনুপ্রবেশ নির্মমভাবে ঠেকানোর ক্ষমতাও সীমান্তরক্ষী বাহিনী বাহিনীকে দেওয়া হয়েছে বলে জানা গেছে।

উল্লেখ্য, মরিচের গুঁড়ার গ্রেনেড ব্যবহারে শরীরে জ্বালাপোড়া হয়। আর স্টান গ্রেনেড ছুড়লে প্রচণ্ড শব্দ ও আলোর ঝলকানি সৃষ্টি হয়। এতে মানুষ আতঙ্কগ্রস্ত হয় এবং অনেক সময় সাময়িকভাবে সংজ্ঞাহীন হয়ে পড়ে।

এ প্রসঙ্গে নাম প্রকাশে অনিচ্ছুক বিএসএফের এক ঊর্ধ্বতন কর্মকর্তা বলেছেন, ‘আমরা তাদের গ্রেপ্তার কিংবা গুরুতর জখম করতে চাই না। তবে ভারতের মাটিতে রোহিঙ্গাদের সহ্য করা হবে না। ‘

তিনি বলেন, ‘ভারতে প্রবেশের চেষ্টা করা কয়েকশ রোহিঙ্গাকে তাড়িয়ে দিতে আমরা মরিচের গুঁড়াযুক্ত গ্রেনেড ব্যবহার করছি… পরিস্থিতি উত্তেজনাপূর্ণ। ‘

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকার দিন দিনই রোহিঙ্গাদের বিরুদ্ধে কঠোর হয়ে উঠছে। ভারতের স্বরাষ্ট্রমন্ত্রীও বৃহস্পতিবার অবৈধ অভিবাসী হিসাবে রোহিঙ্গাদের ভারত থেকে বিতাড়িত করার আহ্বান জানিয়েছেন।

তবে এর বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে দুই রোহিঙ্গা প্রতিনিধি শুক্রবার ভারতের শীর্ষ আদালতে বলেছেন, শান্তিপ্রিয় রোহিঙ্গা শরণার্থীদের বেশিরভাগই অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত নয়।
অন্যদিকে, নয়া দিল্লির পুলিশ কর্মকর্তা প্রমোদ সিং খুশওয়াহ বলেছেন, “তদন্ত চালিয়ে দেখা গেছে আল-কায়েদা মিয়ানমারে লড়াই শুরু করার জন্য ভারত ও বাংলাদেশকে তাদের ঘাঁটি হিসাবে ব্যবহার করতে চাইছে। আর তাই তারা স্পষ্টতই ভারতের জন্য হুমকি।”
মিয়ানমারের নিরাপত্তা বাহিনীর সঙ্গে লড়াইয়ের জন্য রোহিঙ্গাদের দলে ভেড়ানোর চেষ্টার সন্দেহে জঙ্গি গোষ্ঠী আল-কায়েদার এক সদস্যকে গ্রেপ্তার করেছে ভারতীয় পুলিশ। ২০১৪ সাল থেকে ভারতের কারগারগুলোতে রয়েছে ২৭০ জনেরও বেশি রোহিঙ্গা।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

সর্বশেষ