spot_img

ময়মনসিংহে স্যুটকেসে অজ্ঞাত যুবকের লাশ

আব্দুল কাদের চৌধুরী , ময়মনসিংহ , জনতারআদালত.কম । ২৩ সেপ্টেম্বর, ২০১৭ ।

ফুলবাড়ীয়া- ময়মনসিংহ সড়কের লক্ষীপুরের নতুন সড়ক নামক স্থান থেকে ব্রিফকেস ভর্তি অজ্ঞাত যুবকের লাশ পাওয়া গেছে।

ফুলবাড়িয়া থানার ওসি শেখ কবিরুল ইসলাম জানান, দুই দিন আগে তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে বলে ধারণা করছে পুলিশ।

নিহতের বয়স আনুমানিক ৪০ বছর বলে জানালেও পুলিশ তার পরিচয় বলতে পারেনি।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, ফুলবাড়ীয়া- ময়মনসিংহ সড়কের লক্ষীপুরের নতুন সড়ক নামক নামক স্থানে একটি ব্রিফকেস ভর্তি লাশ পড়ে থাকতে দেখে এলাকাবাসী পুলিশকে খবর দেয়।

খবর পেয়ে থানা পুলিশ লাশ উদ্ধারের জন্য সি আই ডি ও পি বি আইকে খবর দেয়। লাশের মুখ ওড়না দিয়ে পেঁচানো। এরই মধ্যে পঁচন ধরে গেছে।

ফুলবাড়ীয়া থানার অফিসার ইনচার্জ (তদন্ত) আবুল খায়ের জানান, হত্যাকান্ডের রহস্য জানা যায়নি। ধারনা করা হচ্ছে বাইরে থেকে হত্যা করে লাশ ফেলে রাখা হয়েছে। লাশ উদ্ধারের জন্য সিআইডি ও পিবিআইকে খবর দেয়া হয়েছে।

লাশ ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হবে বলে তিনি জানান।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

সর্বশেষ