spot_img

রোহিঙ্গা ক্যাম্পে খালেদা জিয়া

ডেস্ক রিপোর্ট, জনতারআদালত.কম । ৩০ অক্টোবর, ২০১৭ ।

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া উখিয়ার ময়নাঘোনা রোহিঙ্গা ক্যাম্পে পৌছেছেন।

সোমবার দুপুর ১টা ১০ মিনিটে তিনি ক্যাম্পে পৌছেন।

এর আগে সকাল ১১টা ২৫ মিনিটে কক্সবাজার সার্কিট হাউস ত্যাগ করেন বিএনপি চেয়ারপারসন।

জানা গেছে, ত্রাণ সহায়তা দিতে খালেদা জিয়া প্রথম ময়নার গোনা রোহিঙ্গা শিবিরে যাবেন। এরপর তিনি যাবেন হাকিমপাড়া ও বালুখালী রোহিঙ্গা শিবিরে। এরপর বালুখালি পানবাজারে স্থাপিত ডক্টরস অ্যাসোসিয়েশন(ড্যাব) এর মেডিকেল ক্যাম্পে ৫ হাজার রোহিঙ্গা শিশু ও প্রসূতি মাদের জন্য চিকিৎসা সামগ্রী চিকিৎসকদের কাছে হস্তান্তর করবেন খালেদা জিয়া।

বিএনপির কেন্দ্রীয় মৎস্যবিষয়ক সম্পাদক লুৎফর রহমান জানান, দলীয় নেত্রী প্রায় ৭০ লাখ টাকার ৪৫ ট্রাক ত্রাণসামগ্রী নিয়ে রোহিঙ্গা ক্যাম্পে যাচ্ছেন। এর মধ্যে রয়েছে ১১০ টন চাল, পাঁচ হাজার শিশু ও পাঁচ হাজার অন্তঃসত্ত্বা মায়ের জন্য সুষম খাদ্য। রোহিঙ্গা ক্যাম্পে তিনি প্রতীকী ত্রাণসামগ্রী বিতরণ করবেন। অবশিষ্ট ত্রাণ ক্যাম্পে দায়িত্বরত সেনাবাহিনীর কাছে হস্তান্তর করবেন।

 

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

সর্বশেষ