spot_img

জিয়া অরফানেজ ট্রাস্ট মামলার কার্যক্রম চলতে বাধা নেই

ডেস্ক রিপোর্ট, জনতারআদালত.কম । ৩০ অক্টোবর, ২০১৭ ।

 

জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলার কার্যক্রম স্থগিত চেয়ে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার করা আবেদনে ‘নো অর্ডার’ দিয়েছেন আপিল বিভাগ।

ফলে বিচারিক আদালতে এই মামলার কার্যক্রম চলতে বাঁধা নেই বলে জানিয়েছেন আইনজীবীরা।

আজ সোমবার সকালে ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি মো. আবদুল ওয়াহহাব মিঞার নেতৃত্বাধীন চার বিচারপতির আপিল বেঞ্চ এই আদেশ দেন।

এ আদেশের ফলে মামলার কার্যক্রম চলতে বাধা নেই বলে সংশ্লিষ্ট আইনজীবীরা জানিয়েছেন।

এর আগে বৃহস্পতিবার জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় ১১ সাক্ষীকে জেরা করার অনুমতি চেয়ে খালেদা জিয়ার আবেদন নিষ্পত্তি করে হাইকোর্টের দেওয়া আদেশের বিরুদ্ধে করা আপিলের ওপর শুনানি শেষ হয়। এ বিষয়ে আজ আদেশের দিন ধার্য করেন আদালত।

আদালতে খালেদা জিয়ার পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী এজে  মোহাম্মদ আলী। রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম।দুদকের পক্ষে ছিলেন আইনজীবী খুরশীদ আলম খান।

উল্লেখ্য, এতিমদের জন্য বিদেশ থেকে আসা ২ কোটি ১০ লাখ ৭১ হাজার টাকা আত্মসাতের অভিযোগে ২০০৮ সালের ৩ জুলাই খালেদার বিরুদ্ধে রমনা থানায় এই মামলা করে দুদক।

২০০৯ সালের ৫ অগাস্ট আদালতে অভিযোগপত্র জমা পড়ে। এতে তারেক রহমান ছাড়াও আসামি করা হয় সাবেক এমপি কাজী সালিমুল হক কামাল, শরফুদ্দিন আহমেদ, প্রধানমন্ত্রীর সাবেক মুখ্যসচিব কামাল উদ্দিন সিদ্দিকী ও জিয়াউর রহমানের ভাগ্নে মমিনুর রহমানকে।

২০১৪ সালের ১৯ মার্চ অভিযোগ গঠনের পর শুরু হয় মামলাটির বিচার। বর্তমানে মামলাটি বকশীবাজারে ঢাকার পঞ্চম বিশেষ জজ আদালতে খালেদা জিয়ার আত্মপক্ষ সমর্থনের শুনানি পর্যায়ে আছে।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

সর্বশেষ