spot_img

রোহিঙ্গাদের জন্য এবার ত্রাণ পাঠালো চীন

ডেস্ক রিপোর্ট,  জনতারআদালত.কম । ২৭ সেপ্টেম্বর, ২০১৭ ।

সেনাবাহিনীর হাতে নির্যাতনের শিকার হয়ে মিয়ানমার থেকে বাংলাদেশে পালিয়ে আসা রোহিঙ্গা শরণার্থীদের জন্য এবার ত্রাণ পাঠিয়েছে চীন। চীন সরকারের ৫৭ টন ত্রাণ নিয়ে একটি কার্গো ফ্লাইট চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

চীনের পক্ষ থেকে মোট ১৫০ টন জরুরি ত্রাণ চট্টগ্রামে পাঠানোর কথা সোমবার ঢাকায় এক অনুষ্ঠানে জানিয়েছিলেন দেশটির রাষ্ট্রদূত মা মিং চিয়াং।

তার এ কথার পর প্রথম ত্রাণবাহী বিমান আসার বিষয়টি নিশ্চিত করে দেশটি থেকে ত্রাণবাহী আরেকটি বিমান বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টায় এসে পৌঁছাবে বলে চট্টগ্রামের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. হাবিবুর রহমান জানান।
এসব ত্রাণসামগ্রী কক্সবাজার জেলা প্রশাসনের কাছে পাঠানো হবে। সেখান থেকে রোহিঙ্গা শরণার্থীদের হাতে যাবে এসব ত্রাণসামগ্রী।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

সর্বশেষ