spot_img

ঠাকুরগাঁওয়ে শারদীয় দূর্গাপূজা শুরু

মজিবর রহমান শেখ, ঠাকুরগাঁও ,  জনতারআদালত.কম । ২৭ সেপ্টেম্বর, ২০১৭ ।

ইতোমধ্যে ঠাকুরগাঁওয়ে শেষ হয়েছে প্রতিমা তৈরির কাজ। ২৬ সেপ্টেম্বর মঙ্গলবার থেকে শুরু হিন্দু ধর্মের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দূর্গাপূজা।

সরেজমিনে ঠাকুরগাঁও শহরের গৌধুলী বাজার, রামকৃষ্ণ মন্দির, হলপাড়া, সার্বজনীন মন্দির, দূর্গা মন্দির, রাম মন্দির, শান্তিনগর মন্দির, গোবিন্দ জিউ মন্দিরে গিয়ে দেখা গেছে, সনাতন ধর্মালম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা।

এ উৎসবকে সামনে রেখে লাল টুকটুকে বেনারশি শাড়ির জরিতে জড়িয়ে দেওয়া হচ্ছে মা দূর্গাকে। নকশাদার পাড় বসানো ধুতি শোভা পাচ্ছে গণেশের পরণে। দেব-দেবীর হাতে ধরিয়ে দেওয়া হয়েছে চক্র, গদা, তীর, ধুনক, ত্রিশূল। প্রতিমাগুলোকে রং তুলি দিয়ে সাজিয়ে অপরূপ সৌন্দর্য করে তুলেছে কারিগররা। দিন-রাত এসব এলাকায় চলছে উৎসব মূখর পরিবেশ।

এছাড়া উৎসবকে কেন্দ্র করে পূজা মন্ডপের প্যান্ডেল সহ রাস্তাঘাট সাজানো হচ্ছে আলোকসজ্জায়। জেলা পূজা উদযাপন কমিটির সভাপতি অরুনাংশু দত্ত টিটো বলে, এবার জেলায় ৪৪৭টি পূজা মন্ডপে দূর্গাপূজা উদযাপিত হবে। কমবেশি সকল কাজ সম্পন্ন হয়েছে। ধর্মীয় ভাবগাম্ভীর্য বজায় রেখে শান্তিপূর্ণভাবে হিন্দু ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব দুর্গাপূজা উদযাপনে সবার সহযোগিতা কামনা করেন সভাপতি অরুনাংশু দত্ত টিটো।

ঠাকুরগাঁও অতিরিক্ত পুলিশ সুপার দেওয়ান লালন আহমেদ বলেন, দূর্গোৎসবকে কেন্দ্র করে কেউ যেন আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটাতে না পারে সে বিষয়ে সর্তক রয়েছে পুলিশ। এছাড়াও পূজায় নিরাপত্তার জন্য পুলিশের পাশাপাশি আনসার সদস্যরাও দায়িত্ব পালন করবেন। স্ট্রাইকিং ফোর্স, মোবাইল টিম, সাদা পোশাকের গোয়েন্দা পুলিশ সদস্যরাও দায়িত্ব পালন করবেন বলে জানান অতিরিক্ত পুলিশ সুপার দেওয়ান লালন আহমেদ। ঠাকুরগাঁও অতিরিক্ত জেলা প্রশাসক জহিরুল ইসলাম বলেন, পূজা নির্বিঘ্নে উদযাপনের জন্য সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে পূজামন্ডপ গুলোতে নিয়োগ করা হয়েছে। এছাড়াও জেলার সকল পূজা মন্ডপের কমিটিকে নিয়ে বৈঠক করে উৎসব মূখর পরিবেশে পূজা অনুষ্ঠানের ব্যবস্থা করা হয়েছে।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

সর্বশেষ