রবিউল হাসান লায়ন , জামালপুর ,
জনতারআদালত.কম । ৮ সেপ্টেম্বর, ২০১৭ ।

মিয়ানমারের রোহিঙ্গা মুসলিমদের উপর অমানবিক নির্যাতনের প্রতিবাদে জেলা বিএনপি মানববন্ধন কর্মসূচি পালন করেছে।
শুক্রবার সকালে বিএনপির কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে জামালপুর জেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনে এ মানববন্ধন কর্মসূচির আয়োজন করে। প্রায় ঘন্টাব্যাপি মানববন্ধনে রোহিঙ্গাদের উপর অমানবিক নির্যাতনের প্রতিবাদ জানিয়ে বক্তব্য রাখেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শাহ্ মো. ওয়ারেছ আলী মামুন, বিএনপি নেতা শহীদুল হক খান দুলাল, লোকমান আহম্মেদ খান লোটন, কাজী মসিউর রহমান, এড. গোলাম নবী, মাইন উদ্দিন বাবুল, মনোয়ার হোসেন হাওলাদার, কৃষকদল নেতা মাজেদুল ইসলাম সাত্তার, শ্রমিকদল নেতা শেখ আব্দুস সোবহান, যুবদল নেতা মিজানুর রহমান মিজান, মৎস্যজীবী দল নেতা আব্দুল হালিম ও ছাত্রদল নেতা শফিকুল ইসলাম খান সজিব প্রমুখ।
এ সময় বক্তারা মিয়ানমার রোহিঙ্গা মুসলিমদের উপর অমানবিক নির্যাতনের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানা।


























