spot_img

ঝিনাইদহে পুলিশী বাধায় পন্ড বিএনপির মানববন্ধন কর্মসুচি

জাহিদুর রহমান তারিক, ঝিনাইদহ ,

জনতারআদালত.কম । ৮ সেপ্টেম্বর, ২০১৭ ।

মিয়ানমারে রোহিঙ্গাদের হত্যা ও নির্যাতনের প্রতিবাদে ঝিনাইদহ জেলা বিএনপির মানববন্ধন কর্মসুচি পন্ড হয়ে গেছে।

শুক্রবার দুপুরে শহরের কেপি বসু সড়কে দলীয় নেতাকর্মীরা মানববন্ধন কর্মসুচি পালনের জন্য জড়ো হতে গেলে পুলিশ তাদের বাধা দেয়। ফলে বিএনপি তাদের পুর্বনির্ধারিত কর্মসুচি পালন করতে পারেনি বলে নিশ্চিত করেন দলের দপ্তর সম্পাদক জাহাঙ্গীর হোসেন। জেলা বিএনপির দপ্তর সম্পাদক জাহাঙ্গীর হোসেন অভিযোগ করেন, শহরের বিভিন্ন পাড়া থেকে নেতাকর্মীরা আসতে থাকলে পুলিশ রাস্তা থেকেই তাদের ফিরিয়ে দেয়।

ঝিনাইদহ জেলা বিএনপির সভাপতি ও বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা মোঃ মসিউর রহমান দলীয় মানববন্ধন কর্মসুচি পালন না করতে দেওয়ায় সরকারের সমালোচনা করে বলেন, রোহিঙ্গা সমস্যা সমাধানে কুটনৈতিক ভাবে আওয়ামীলীগ সরকার ব্যার্থ। অন্যদিকে বিএনপি রোহিঙ্গা গনহত্যার প্রতিবাদ করতে গেলে জনবিচ্ছিন্ন সরকার ভয়ে তাও পালন করতে দেয়নি। তিনি গনতন্ত্রহরণকারী এই সরকারের পদত্যাগ দাবী করে বলেন, মিয়ানমারে যা হচ্ছে তা বিশ্ব বিবেককে নাড়া দিয়েছে।

এ ভাবে মানুষকে হত্যা করার কারো ধিকার নেই। বিএনপির মানববন্ধন কর্মসুচি বাধা দেওয়ার বিষয়ে ঝিনাইদহ সদর থানার ওসি এমদাদুল হক শেখ বলেন, কর্মসুচি পালনে পুলিশ কারো বাধা দেয়নি। বরং মাঠে তাদের পাওয়ায় যায়নি। এদিকে কালীগঞ্জ বিএনপির পক্ষ থেকে সাবেক প্যানেল মেয়র ও বিএনপির যুগ্ম-সম্পাদক হামিদুল ইসলাম হামিদ অভিযোগ করেন কেন্দ্রীয় কর্মসুচি পারনে প্রশসন তাদের অনুমতি দেয়নি। জেলার অন্যান্য উপজেলায় বিএনপির কর্মসুচি পালনে বাধা প্রদানের অভিযোগ করেন জেলা বিএনপি।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

সর্বশেষ