spot_img

রামেকে করোনায় আরও ১৭ জনের মৃত্যু

ডেস্ক রিপোর্ট , জনতারআদালত.কম ।।

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত ও উপসর্গে ১৭ জনের মৃত্যু হয়েছে।

রাজশাহী মেডিক্যালে মৃতদের আটজন করোনা আক্রান্ত আর নয়জনের উপসর্গ ছিল। মৃতদের মধ্যে রাজশাহীর নয়জন, চাঁপাইনবাবগঞ্জের চারজন, নাটোর ও নওগাঁয় দুইজন করে।

রাজশাহী মেডিক্যালে ৩শ’ ৫৭ শয্যার বিপরীতে ৪শ’ ৩১ জন রোগী ভর্তি। শুক্রবার জেলায় করোনা শনাক্তের হার ৩৪ দশমিক চার নয়।

সিভিল সার্জনের দেয়া তথ্য বলছে, জেলার ৯টি উপজেলায় গত ২৪ ঘন্টায় ৮৬৪ জনের নমুনা পরীক্ষায় পজিটিভ ১৭১ জনের। এমন পরিস্থিতিতে হাসপাতালে বেড়েছে রোগীর চাপ। সংক্রমণ ঠেকাতে ঢাকার পার্শ্ববর্তী ৭ জেলাসহ দেশের বিভিন্ন স্থানে চলছে লকডাউন।
রামেক পরিচালক জানান, নতুন মৃতদের ৯ জন রাজশাহীর (পজিটিভ ৪, উপসর্গে ৫), চাঁপাইনবাবগঞ্জের ৪ জন (পজিটিভ ২, উপসর্গে ২), নওগাঁর ২ (পজিটিভ ১, উপসর্গে ১) ও নাটোরে ২ জন (পজিটিভ ১, উপসর্গে ১) মারা যান। মৃতদের ৮ জন পুরুষ ও ৯ জন নারী। এদের মধ্যে ২১ থেকে ৩০ বয়সের ১ নারী, ৩১ থেকে ৪০ বয়সের ২ জন পুরুষ, ৪১ থেকে ৫০ বয়সে ৬ (পুরুষ ২, নারী ৪) জন, ৫১ থেকে ৬০ বয়সের ৩ (পুরুষ ২, নারী ১) জন ও ৬১ বছরের বেশি বয়সের ৮ (পুরুষ ৩, নারী ৫) জন রয়েছেন।
তিনি বলেন, আজ শনিবার সকাল পর্যন্ত এ হাসপাতালের ৩৫৭ বেডের বিপরীতে করোনা ও উপসর্গের রোগী ভর্তি রয়েছেন ৪৩১ জন। গতকাল শুক্রবার ভর্তি ছিলেন ৪২০ জন। অতিরিক্ত বেডের ব্যবস্থা করে অতিরিক্ত রোগীদের চিকিৎসা দেওয়া হচ্ছে। এদের মধ্যে রাজশাহীর ২৯৩ জন, চাঁপাইনবাবগঞ্জের ৫৬, নাটোরের ৩৩, নওগাঁর ৩৪, পাবনার ৯, কুষ্টিয়ার ৩, চুয়াডাঙ্গার ১, দিনাজপুরের ১ ও ঢাকার ১ জন।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

সর্বশেষ