spot_img

ভোলায় গরু, মহিষ, ছাগল ও ভেড়ার খুরা রোগ নিয়ন্ত্রণে ৮ লাখ ডোজ ভ্যাকসিন প্রদান করা হচ্ছে

ডেস্ক রিপোর্ট , জনতারআদালত.কম ।।

ভোলা জেলায় গরু, মহিষ, ছাগল ও ভেড়ার খুরা রোগ নিয়ন্ত্রণে সরকারিভাবে বিনামূল্যে ভ্যাকসিন প্রদান কার্যক্রম চলছে। প্রাণি সম্পদ অধিদপ্তরের বাস্তবায়নে পিপিআর নির্মূল ও খুরা রোগ নিয়ন্ত্রণ প্রকল্পের আওতায় চলতি অর্থবছরের মে মাস থেকে ৭ লাখ ৯৫ হাজার টিকার ডোজ প্রদান কার্যক্রম চলমান রয়েছে। এসব টিকার বাজার মূল্য প্রায় সাড়ে ১০ কোটি টাকা। ইতোমধ্যে এক লাখ ডোজ টিকা প্রদান সম্পন্ন হয়েছে। প্রত্যেক ইউনিয়নের জন্য ১১ হাজার ডোজ ভ্যাকসিন বরাদ্দ দেওয়া হয়েছে। জেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডা: ইন্দ্রজীত কুমার মন্ডল আজ সকালে এ তথ্য জানান।

তিনি জানান, গরু, মহিষ, ছাগল, ভেড়ার অন্যতম রোগ হলো খুরা রোগ। এর ফলে এদের পায়ে ও মুখে ঘা হয় এবং অনেক সময় মারা যায় এসব প্রাণি। তাই সরকার খুরা রোগ নির্মূলে ৫ বছরব্যাপী এ প্রকল্প হাতে নিয়েছে। ৬ মাস পর পর এ ভ্যাকসিন দিতে হয়। রাশীয়ায় তৈরি ভ্যাকসিনের ডোজ মোট ৯ বার ভোলার জন্য আসবে। যার মূল্য প্রায় শতকোটি টাকা।

ডা. ইন্দ্রজীত কুমার আরো জানান, জেলায় মোট ৫ লাখ ৯৫ হাজার গরু, ১ লাখ ২৪ হাজার মহিষ, ২ লাখ ৬৭ হাজার ছাগল ও ২৫ হাজার ভেড়া রয়েছে। প্রত্যেক প্রাণিকে টিকার আওতায় আনা গেলে, স্থায়ীভাবে খুরা রোগ নির্মূল করা সম্বভ হবে। এ প্রকল্প বাস্তবায়নের জন্য মাঠ পর্যায়ে আমাদের ৬৯জন কর্মী কাজ করছে।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

সর্বশেষ