spot_img

রাজশাহী কিংসের হয়ে খেলবেন মুস্তাফিজুর

ডেস্ক রিপোর্ট, জনতারআদালত.কম । ১৬ সেপ্টেম্বর, ২০১৭ ।

বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) টুয়েন্টি টুয়েন্টি ক্রিকেটের পঞ্চম আসরে রাজশাহী কিংসের হয়ে খেলবেন কার্টার মাস্টার মুস্তাফিজুর রহমান। আজ বিপিএলের প্লেয়ার ড্রাফটে প্রথমে ডাকার সুযোগ পেয়ে ফিজকে দলে ভেড়ায় রাজশাহী। ‘এ প্লাস’ শ্রেনিতে থাকা মুস্তাফিজকে ৪৫ লাখ টাকায় কিনে নেয় রাজশাহী।

আর্থিক ব্যবস্থাপনা নিয়ে ঝামেলা থাকায় বরিশাল বুলসের ফ্র্যাঞ্চাইজিকে নিষিদ্ধ করে বিপিএল কর্তৃপক্ষ। তাই আইকনের মর্যাদা হারিয়ে ‘এ প্লাস’ ক্যাটাগরিতে ড্রাফটে একমাত্র খেলোয়াড় হিসেবে নাম উঠে মুস্তাফিজুরের।

ড্রাফটে প্রথমে খেলোয়াড় নেয়ার সুযোগ পায় রাজশাহী। সুযোগটা বেশ ভালোভাবেই কাজে লাগিয়েছে তারা। প্রথম ডাকেই ফিজকে দলে নিয়ে নেয় রাজশাহী। এই দলের আইকন বাংলাদেশ টেস্ট দলের অধিনায়ক মুশফিকুর রহিম। এছাড়াও এই দলে আছেন মেহেদি হাসান মিরাজ, মোমিনুল হক ও ফরহাদ রেজার মত খেলোয়াড়রা।

দেশিদের মত প্রথম বিদেশী খেলোয়াড় নেয়ার সুযোগও পায় রাজশাহী। এই সুযোগে পাকিস্তানের ২১ বছর বয়সী লেগ-স্পিনার উসামা মিরকে ৩০ হাজার ডলারে কিনে নেয় তারা। জাতীয় দলের হয়ে না খেললেও, ৩০টি টি-২০ ম্যাচে ৩৩ উইকেট রয়েছে তার।
প্লেয়ার ড্রাফটে বাঁ-হাতি পেসার আবু হায়দার রনিকে দলে ভিড়িয়েছে বর্তমান চ্যাম্পিয়ন ঢাকা ডায়নামাইটস। এছাড়া শাহরিয়ার নাফীসকে রংপুর রাইডার্স ও নাজমুল হোসেন শান্তকে নিয়েছে খুলনা টাইটান্স।

বোলিং বিভাগে পেসার আল-আমিনকে দলে নেয় কুমিল্লা ভিক্টোরিয়ান্স। বাঁ-হাতি স্পিনার সানজামুল ইসলামকে কিনে নেয় চট্টগ্রাম ভাইকিংস এবং প্রথমবারের মত আবুল হোসেন যোগ দিয়েছেন সিলেট সির্ক্সাসে।

বিদেশীদের মধ্যে ইংল্যান্ডের জো ডেনলি ঢাকা ডায়নামাইটসে, আফগানিস্তানের নাজিবুল্লাহ জাদরান চট্টগাম ভাইকিংসে, জিম্বাবুয়ের সোলেমান মির কুমিল্লা ভিক্টোরিয়ান্সে, শ্রীলংকার শিয়ান জয়সুরিয়া খুলনা টাইটান্সে এবং চাতুরঙ্গা ডি সিলভা সিলেট সির্ক্সাসে যোগ দেন।

আগামী ২ নভেম্বর থেকে শুরু হবে বিপিএলের পঞ্চম আসর।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

সর্বশেষ