spot_img

ফুলেল শ্রদ্ধায় সিক্ত হয়ে চিরবিদায় নিলেন জনপ্রিয় জননেতা বীর মুক্তিযোদ্ধা খোকা কমান্ডার

রবিউল হাসান লায়ন , জামালপুর, জনতারআদালত.কম । ১৬ সেপ্টেম্বর, ২০১৭ ।

ফুলেল শ্রদ্ধায় সিক্ত হয়ে চিরবিদায় নিলেন জনপ্রিয় জননেতা, জামালপুর জেলা মুক্তিযুদ্ধা সংসদ’র কমান্ডার, জামালপুর ৩ আসনের দুই দুই বারের সফল সাবেক সংসদ সদস্য শফিকুল ইসলাম খোকা ।

তিনি গত শুক্রবার রাত ০৮.৫৫ মিনিটে ঢাকাস্থ ইউনাইটেড হাসপাতালে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে শেষ নি:শ^াস ত্যাগ করেন। তার মৃত্যুর সংবাদ পাওয়ার সাথে সাথেই জামালপুর জেলার সর্বস্তরের মানুষের মধ্যে শোকের ছায়া নেমে আসে। জামালপুর শহরের পুরাতন পৌরসভাগেট সংলগ্ন মরহুমের নিজ বাসভবনে মানুষের ঢল নেমে আসে। জনপ্রিয় নেতার মরদেহ কখন আসবে, কোথায় আছে এসব খোজখবর করতে দেখা গেছে।

মরহুমের প্রথম নামাজের জানাযা গতকাল শনিবার ঢাকায় জাতীয় সংসদ ভবনের সামনে অনুষ্ঠিত হয়। সেখানে জানাযা শেষে মরহুমের মরদেহ জামালপুর শহরের তার নিজ বাসভবনে আনা হয়। বাসভবন থেকে স্থানীয় শহীদ মিনার প্রাঙ্গনে সর্বস্তরের জনতার শ্রদ্ধা নিবেদনের উদ্দেশ্যে তার মরদেহ রাখা হয়। শহীদ মিনারে উপচে পড়া জনতার ঢল নামে শ্রদ্ধা নিবেদন করতে। বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ সহ সর্বস্তরের জনসাধারণ ফুলেল শ্রদ্ধায় তাঁকে অভিসিক্ত করে।

শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন শেষে গতকাল বাদ আসর গৌরীপুর কাচারী শাহী জামে মসজিদ প্রাঙ্গনে হাজার হাজার মানুষের অংশগ্রহনে তার দ্বিতীয় নামাজের জানাযা অনুষ্ঠিত হয়। দ্বিতীয় নামাজের জানাযায় প্রারম্ভে বক্তব্য রাখেন, বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী আলহাজ্ব মির্জা আজম এমপি, সাবেক ভূমি মন্ত্রী আলহাজ্ব রেজাউল করিম হীরা এমপি, আলহাজ্ব ফরিদুল হক খান দুলাল এমপি, জেলা আওয়ামীলীগের সভাপতি এড: আলহাজ্ব মুহাম্মদ বাকী বিল্লাহ, সাধারন সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান ফারুক আহম্মেদ চৌধুরী, অতিরিক্ত পুলিশ সুপার রওনক জাহান, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) খন্দকার আব্দুলাহ আল মাহমুদ, ঢাকার কেন্দ্রীয় মুক্তিযোদ্ধা সংসদ কাউন্সিলের নেতা বীর মুক্তিযোদ্ধা বাবুল চিশতী, জামালপুর সহকারী পুলিশ সুপার হেড কোয়াটার ইউনুস আলী মিয়া, পৌরসভার মেয়র মির্জা সাখাওয়াতুল আলম মনি, সদর উপজেলা চেয়ারম্যান আমজাদ হোসেন ভোলা মল্লিক, জেলা মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা সুজাত আলী, জেলা বিএনপির সাধারন সম্পাদক এড: শাহ মুহাম্মদ ওয়ারেছ আলী মামুন, সদর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা হায়দার আলী প্রমুখ।

দ্বিতীয় নামাজের জানাযা শেষে তৃতীয় নামাজের জানাযার উদ্দেশ্যে তার নিজ গ্রামে বাড়ী মেলান্দহ উপজেলার ঝাউগড়ায় নিয়ে যাওয়া হয়। ঝাউগড়ায় বিপুল সংখ্যাক মানুষের অংশগ্রহনে তৃতীয় নামাজের জানাযা শেষে জামালপুর পৌর মুক্তিযোদ্ধাদের  গোরস্থানে রাত ১০.৫৫মিনিটে দিকে দাফন সম্পন্ন করা হয়। মরহুম শফিকুল ইসলাম খোকা আমৃত্যু গণমানুষের প্রকৃত বন্ধু হিসেবে বর্ণাঢ্য রাজনৈতিক জীবন অতিবাহীত করেন। তিনি প্রথমে প্রগতিশীল রাজনৈতিক সংগঠন বিপ্লবী ছাত্র ইউনিয়নে যুক্ত হওয়ার মাধ্যমে রাজনৈতিক জীবন শুরু করেন। পরবর্তীতে বাংলাদেশ কৃষক শ্রমিকলীগ (বাকশাল), বাংলাদেশ আওয়ামী লীগ, জাতীয় পার্টি, সর্বশেষ আওয়ামী লীগের জামালপুর জেলা কমিটির উপদেষ্ঠা হিসেবে গুরুত্বপূর্ন অবদান রাখেন। তিনি ১৯৮৬ সালে জাতীয় পার্টির হয়ে জামালপুর ৩ আসনের সংসদ সদস্য নির্বাচিত হন।

১৯৮৮ সালে দ্বিতীয় বারের মত সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। শফিকুল ইসলাম খোকা জামালপুর পৌরসভার চেয়ারম্যান পদেও নির্বাচিত হয়ে সুনামের সাথে জামালপুর বাসীর সেবা করেছেন। এছাড়াও সংসদ সদস্য থাকা কালীন অবস্থায় স্কুল, কলেজ, মাদ্রসাসহ বহু সেবা মূলক প্রতিষ্ঠান গড়ে তোলায় তার অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে জামালপুর বাসীর কাছে। তিনি জামালপুর জেলা মুক্তিযোদ্ধা সংসদের একাধিক বার জেলা কমান্ডার নির্বাচিত হন। শেষবার নির্বাচিত হয়ে মৃত্যুর আগ পর্যন্ত জেলা কমান্ডার হিসেবে দ্বায়িত্ব পালন করেন। তার দ্বায়িত্বকালে জেলার সকল মুক্তিযোদ্ধারা তাকে সুখ-দুঃখের সাথি হিসেবে মনে করতেন। তিনি মুক্তিযোদ্ধাদের মর্যাদা ও সকল সুযোগ সুবিধাসহ জীবনমাণ উন্নয়নে ব্যাপক অবদান রেখেছেন। মরহুম শফিকুল ইসলাম খোকা মেলান্দহ উপজেলার ঝাউগড়া হাইস্কুলে বেশ কিছুদিন শিক্ষকতায় নিয়োজিত ছিলেন।

মরহুম শফিকুল ইসলাম খোকার মৃত্যুতে বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী আলহাজ্ব মির্জা আজম এমপি, সাবেক ভূমি মন্ত্রী আলহাজ্ব রেজাউল করিম হীরা এমপি, আলহাজ্ব ফরিদুল হক খান দুলাল এমপি, জেলা আওয়ামীলীগের সভাপতি এড: আলহাজ্ব মুহাম্মদ বাকী বিল্লাহ, সাধারন সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান ফারুক আহম্মেদ চৌধুরী, সাবেক এমপি ডা: মুরাদ হাসান, জেলা বিএনপির সাধারন সম্পাদক এড: শাহ মোঃ ওয়ারেছ আলী মামুন, জামালপুর প্রেসক্লাবের সভাপতি আজিজুর রহমান ডল, সাধারন সম্পাদক দুলাল হোসাইন, জামালপুর জেলা প্রেসক্লাবের সভাপতি শফিক জামান লেবু, সাধারণ সম্পাদক ফজলে এলাহি মাকাম সহ সকল প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ ও বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ করেন।

গণপ্রজাতন্ত্রী বাংলাশে সরকারের মাননীয় বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী আলহাজ¦ মির্জা আজম এমপি বলেন, জামালপুরের গুরুত্ব পূর্ন একটি রাস্তার নাম ও মাদারগঞ্জের নবনির্মিত একটি পলিটেকনিক্যাল ইনসটিটিউট স্থাপিত হতে যাচ্ছে, সেই প্রতিষ্ঠানটি বীর মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম খোকার নামে নামকরন করার ঘোষনা দেন। উপস্থিত সকলেই তার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করা সহ তার শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন………….

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

সর্বশেষ