spot_img

যৌথ প্রযোজনায় চলচ্চিত্র নির্মাণ স্থগিত

ডেস্ক রিপোর্ট , জনতার আদালত.কম , ৯ জুলাই, ২০১৭ ।

 

 

 

 

যৌথ প্রযোজনার সিনেমা নির্মাণ আপাতত বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার। রোববার চলচ্চিত্র পরিবারের প্রতিনিধিদের সঙ্গে বৈঠকের পর এক তথ্য বিবরণীতে এ সিদ্ধান্তের কথা জানায় তথ্য মন্ত্রণালয়।

এতে বলা হয়, নীতিমালা না হওয়া পর্যন্ত নতুন করে আর কোনও যৌথ প্রযোজনায় ছবি নির্মাণ করা যাবে না।

বৈঠকে চলচ্চিত্র পরিবারের পক্ষে নির্মাতা দেলোয়ার জাহান ঝন্টু, খোরশেদ আলম খসরু, মুশফিকুর রহমান গুলজার, বদিউল আলম খোকন, অভিনেতা আকবর পাঠান ফারুক, মিশা সওদাগর, রিয়াজ উদ্দিন আহমেদ ও জায়েদ খান উপস্থিত ছিলেন।

বৈঠকে বাংলাদেশের চলচ্চিত্রের ‘বিকাশ ও উন্নয়নের স্বার্থে’ অভিনেতা ফারুক এবং চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি মিশা সওদাগর একগুচ্ছ প্রস্তাব তুলে ধরেন।

বৈঠকের বিষয়ে তথ্য মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে চলচ্চিত্র বিষয়ে তিনটি সিদ্ধান্ত নেওয়ার কথা জানানো হয়।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

সর্বশেষ