মাহমুদুল হাসান রতন, ময়মনসিংহ, জনতারআদালত.কম । ১৫ নভেম্বর, ২০১৭ ।

নাচ, গান, কবিতা, অভিনয়, উপস্থাপনায় বেশ পারদর্শী তারা। শুধু কি তাই এই সংগঠনটির মাধ্যমে তারা ইতিমধ্যেই বন্যার্তদের সাহায্য, স্বাস্থ্যসেবা ও বিভিন্ন উন্নয়নমূলক কাজের মাধ্যমে ব্যাপক সারা জাগিয়েছেন।
ময়মনসিংহ শিল্পকলা একাডেমীতে মঙ্গলবার দিন ব্যাপী সুহৃদের অভিষেক অনুষ্ঠানে সুপ্রিম কোর্টের এডভোকেট এস এম বদরুল ইসলামের সভাপতিত্বে, প্রধান অতিথী ছিলেন বিভাগীয় কমিশনার জি এম সালেহ উদ্দিন, বিশেষ অতিথী ছিলেন রেঞ্জ ডিআইজি, নিবাস চন্দ্র মাঝি, জেলা প্রশাসক মো. খলিলুর রহমান, পুলিশ সুপার সৈয়দ নূরুল ইসলাম, জেলা পরিষদ চেয়ারম্যান অধ্যাপক ইউসূফ খান পাঠান, পৌর মেয়র ইকরামুল হক টিটু।
আলোচনা শেষে সাংস্কৃতিক অনুষ্ঠানে ছিল অধ্যাপিকা বিলকিছ খানম পাপড়ীর নির্দেশনায় বড়দের ও ছোটদের ফ্যাশন শো। সেইসাথে দ্বীপশিখা খানের দিক নির্দেশনায় ইন্টারনেট নাটকের বাঁধভাঙ্গা আনন্দ আর হাসিতে শত শত দর্শকের করতালিতে মুখরিত হয় হল রুম। সব দিক মিলিয়ে সামনের দিকে এগিয়ে চলেছে ব্রহ্মপুত্র সুহৃদ।


























