spot_img

বালিয়াডাঙ্গীতে মাদক বিরোধী জনসচেতনতা মূলক মতবিনিময় সভা

মজিবর রহমান শেখ, ঠাকুরগাঁও, জনতারআদালত.কম । ১৫ নভেম্বর, ২০১৭ ।

মাদক ও চোরাচালান প্রতিরোধে ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গী উপজেলায় জনসচেতনতা মূলক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ১৪ নভেম্বর মঙ্গলবার বিকাল ৪টায় বালিয়াডাঙ্গী উপজেলার পাড়িয়া ইউনিয়নের লোহাগাড়া চৌরুঙ্গি বাজারে এ আলোচনা সভায় অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় এলাকার মাদক, চোরাচালান ও বাল্যবিবাহ প্রতিরোধে জনসচেতনতা মূলক বক্তব্য রাখেন বিজিবি ৩০ ব্যাটালিয়নের অধিনায়ক লেফ.কর্ণেল খাদেমুল বাশার, উপজেলা চেয়ারমান আলহাজ্ব সফিকুল ইসলাম, উপজেলা নির্বাহী অফিসার আ: মান্নান, অফিসার ইনচার্জ মোস্তাফিজার রহমান,পাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আহসান হাবীব বুলবুল, পাড়িয়া ইউনিয়নের আওয়ামী লীগের সভাপতি ফজলুর রহমান, পাড়িয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফজলে রাব্বি রুবেল, ধনতলা ইউনিয়ন আ.লীগের সভাপতি সহিদুর রহমান, বালিয়াডাঙ্গী উপজেলা প্রেস ক্লাবের সভাপতি রাজিউর রহমান জেহাদ রাজু, বালিয়াডাঙ্গী উপজেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মজিবর রহমান শেখসহ স্থানীয় গণমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

সর্বশেষ