spot_img

ময়মনসিংহ মেডিকেলে করোনা ইউনিটে আরও ১৯ জনের মৃত্যু

ডেস্ক রিপোর্ট , জনতারআদালত.কম ।।

ময়মনসিংহ মেডিকল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় ১৯ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে করোনায় সাতজন ও উপসর্গ নিয়ে ১২ জনের মৃত্যু হয়েছে।

বুধবার (১৪ জুলাই) সকালে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটের ফোকালপারসন ডা. মহিউদ্দিন খান মুন এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, করোনা ডেডিকেটেড ইউনিটে নতুন ৪৮ জন ভর্তিসহ এখন পর্যন্ত ৪৩০ জন এবং আইসিউতে ২২ জন চিকিৎসাধীন আছেন।

করোনায় মৃত ব্যক্তিরা হলেন, ময়মনসিংহ সদরের আব্দুস সালাম (৮০), ফুলবাড়িয়া উপজেলার রাজ মাহমুদ (৭০), গফরগাঁও উপজেলার আয়েশা খাতুন (৭০), ভালুকা উপজেলার নুরুল হক (৮৫), টাঙ্গাইল কালিহাতি উপজেলার সুলতান মোহাম্মদ (৫৫), ধনবাড়ি উপজেলার আব্দুর সোবহান (৭০) এবং নেত্রকোনা সদরের মরিয়ম নেসা (৭০)।

সন্দেহজনক উপসর্গ নিয়ে মারা যাওয়া ব্যক্তিরা হলেন, ময়মনসিংহ সদরের মিজানুর রহমান (৪৮), রঈস উদ্দীন (৭৫), ফুলপুর উপজেলার শাহ আরিফ রব্বানী (৬০) ও সেলিনা (৩০), ত্রিশাল উপজেলার বাদশা (৪৫), তারাকান্দা উপজেলার আব্দুল মান্নান (৬০), সালমা (২৪), ফুলবাড়িয়া উপজেলার শফিকুল (৫৫), জামালপুর সদরের হামিদা বেগম (৫০), আব্দুল হোসাইন (৬৫), শেরপুর নালিতাবাড়ি উপজেলার শেফালী (৫৫) এবং নেত্রকোনা সদরের রোকেয়া আক্তার (৬২)।

 

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

সর্বশেষ