ময়মনসিংহ ব্যুরো, জনতারআদালত.কম । ২৯ আগষ্ট, ২০১৭ ।

গত ২৭ আগষ্ট ময়মনসিংহ জেলার ভালুকা থানা এলাকায় হবিরবাড়ী ইউপি এলাকার একটি বাড়ীতে জঙ্গী আস্তানায় শক্তিশালী ধংষাত্বক বোমা বিষ্ফোরিত হয় এবং এক জঙ্গী ঘটনাস্থলেই নিহত হয়।
ময়মনসিংহ পুলিশ সুপার জনাব সৈয়দ নুরুল ইসলাম বিপিএম,পিপিএম উক্ত সংবাদ পাওয়ার পরপরই তাৎক্ষনিক Bomb Disposal unit এর সহযোগীতায় একটানা ২২ ঘন্টা জীবনের ঝুঁকি নিয়ে শক্তিশালী বোমা, বোমা তৈরীর সরন্জামাদি নিরাপদে নিস্ক্রীয় করে সফল অভিযান সম্পন্ন করেন ।
পরবর্তিতে জঙ্গীর স্ত্রী সহ ৭ জঙ্কে গ্রেফতার করা হয় ।
এই অভিযান সফলতার পুরস্কার স্বরুপ আজ ২৯ আগষ্ট বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক জনাব একেএম শহীদুল হক, বিপিএম ,পিপিএম, ময়মনসিংহ পুলিশ সুপার জনাব সৈয়দ নুরুল ইসলাম বিপিএম,পিপিএম কে বিশেষ পুরষ্কারে পুরষ্কৃত করেছেন ।
এ সময় উপস্থিত ছিলেন ময়মনসিংহ রেঞ্জ ডিআইজি নিবাস চন্দ্র মাঝি ।


























