আব্দুল কাদের চৌধুরী, ময়মনসিংহ , জনতারআদালত.কম । ১৪ আগষ্ট, ২০১৭ ।

সার্বজনীন জন্মাষ্টমী উদযাপন পরিষদ ময়মনসিংহের আয়োজনে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের জন্মদিন উপলক্ষে শুভ জন্মাষ্টমীর বর্ণাঢ্য শোভাযাত্রা ও উদ্বোধন অনুষ্ঠানের আয়োজন করে।

ব্যবসায়ীদের নেতা শংকর সাহার উপস্থাপনায় অনুষ্ঠানে ময়মনসিংহ বিভাগের কমিশনার জি এম সালেহ উদ্দিন ,ডি আই জি নিবাস চন্দ্র মাঝি ,জেলা প্রশাসক খলিলুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার নুরে আলম, মেয়র ইকরামুল হক টিটু, জেলা পরিষদ চেয়ারম্যান ইউসুফ খান পাঠান, জেলা পরিবহন মালিক সমিতির সভাপতি মন্তাজ উদ্দিন, সাংবাদিক প্রদীপ ভৌমিক,এবং রাজনৈতিক,সামাজিক নেতৃবৃন্দ বক্তব্য প্রদান করেন।

ধর্ম যার যার, উৎসব সবার, মাননীয় প্রধানমন্ত্রীর এই বাণীর আলোকে বক্তাগণ সকল ধর্মের প্রতি শ্রদ্ধাশীল থেকে এক সাথে দেশ গড়ার প্রত্যয় ব্যাক্ত করেন।


























