spot_img

নিউ ইয়র্ক পুলিশের এক বাংলাদেশি কর্মকর্তার আত্মহত্যা

ডেস্ক রিপোর্ট, জনতারআদালত.কম । ১৪ আগষ্ট, ২০১৭ ।

 

যুক্তরাষ্ট্রর নিউইয়র্ক পুলিশ বিভাগে (এনওয়াইপিডি) কর্মরত বাংলাদেশি বংশোদ্ভূত একজন কর্মকর্তা গুলিতে নিহত হয়েছেন। স্থানীয় সময় রবিবার দুপুবে নিজ বাসার বেসমেন্ট থেকে পুলিশ তার লাশ উদ্ধার করেছে। পরিবারের সদস্যরা এসময় বাসায় ছিলেন।
হেমায়েত হোসেন সরকার (৩২) নামে ওই পুলিশ কর্মকর্তা স্ত্রী ও চার বছরের একপুত্রসহ নিউইয়র্কের কুইন্স ভিলেজে বসবাস করতেন। কয়েক মাস আগে তিনি এই বাড়িটি কিনেছিলেন। ২০০৫ সালে ভর্তি পরীক্ষায় সর্বোচ্চ নম্বর পেয়ে এনওয়াইপিডির অফিসার তিনি পদে যোগদান করেন।
এ ঘটনার খবর পেয়ে স্থানীয় বাংলাদেশ সোসাইটির সাধারণ সম্পাদক রুহুল আমিন ও সহ-সভাপতি আব্দুল খালেক খায়েরসহ কম্যুনিটি লিডার বাকির আজাদ সেখানে যান এবং হেমায়েতের পরিবারের সদস্যদের সান্ত্বনা দেন।
নিউ ইয়র্ক পুলিশ বিভাগের তথ্য অনুযায়ী, এ নিয়ে চলতি বছর মোট পাঁচজন পুলিশ অফিসার আত্মহত্যা করলেন।
নিউ ইয়র্ক সিটিতে ৪৯ হাজার পুলিশ অফিসারের মধ্যে হাজারখানেক বাংলাদেশি রয়েছেন।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

সর্বশেষ