spot_img

ময়মনসিংহে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে ডাকাত নিহত

ময়মনসিংহ ব্যুরো , জনতারআদালত.কম । ১১ সেপ্টেম্বর, ২০১৭ ।

প্রেস ব্রিফিং করছেন ময়মনসিংহের এসপি সৈয়দ নুরুল ইসলাম

ময়মনসিংহে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে এক ডাকাত নিহত হয়েছেন।  তার নাম রব্বানী  বলে পুলিশ নিশ্চিত করেছে। আজ সোমবার ভোর সাড়ে ৪টার দিকে ময়মনসিংহ-ঢাকা মহাসড়কে এ ঘটনা ঘটে।

এ ব্যাপারে জেলা গোয়েন্দা পুলিশের ওসি সৈয়দ আশিকুর রহমান জানান, নিহত ডাকাত শম্ভুগঞ্জে দুজনকে হত্যা করে ১০টি গরু লুট করে নেওয়ার ঘটনার সঙ্গে জড়িত।

ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে ডাকাতির প্রস্তুতি নিচ্ছে একদল ডাকাত, এমন খবর পেয়ে পুলিশ  সেখানে যায়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে ডাকাতরা।এ সময় আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা গুলি ছুড়লে এক ডাকাত ঘটনাস্থলেই নিহত হন। বাকিরা পালিয়ে যায়।

পুলিশ ঘটনাস্থল থেকে একটি দেশি পিস্তল ও এক রাউন্ড গুলি উদ্ধার করেছে বলে তিনি জানান।

নিহত যুবকের লাশ সুরতহাল শেষে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হবে বলে জানান ওসি।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

সর্বশেষ