spot_img

ময়মনসিংহে করোনা ইউনিটে ২২ জনের মৃত্যু

ডেস্ক রিপোর্ট , জনতারআদালত.কম ।।

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে আরও ২২ জনের মৃত্যু হয়েছে। আজ বুধবার সকালের সর্বশেষ তথ্যমতে, মৃত ২২ জনের মধ্যে ১০ জন করোনা আক্রান্ত হয়ে এবং ১২ জন উপসর্গ নিয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

মৃতদের মধ্যে ময়মনসিংহ জেলার ১৭ জন, নেত্রকোনার ৩ জন ও টাঙ্গাইলের ২ জন রয়েছে।

করোনায় যারা মারা গেছেন তারা হলেন ময়মনসিংহ সদরের খলিলুর রহমান (৭৫), সাইফুজ্জামান (৩৯), গিয়াসউদ্দিন (৬২), সারোয়ার জাহান (৮১), মমতাজ বেগম (৮০), গৌরীপুরের মো. মোবারক হোসেন শান্ত (১৬), টাঙ্গাইলের মধুপুরের আমেনা বেগম (৮০), ঘাটাইলের আবেদা খাতুন (৬০) এবং নেত্রকোনা পূর্বধলার আলমপুর এলাকার আব্দুর রউফ (৩৫)।

এ ছাড়া উপসর্গ নিয়ে মারা গেছেন ময়মনসিংহ সদরের মো. সাইফুল (৬৫), সাইমুননেসা (৬৫), শামসুদ্দিন (৯০), আব্দুল হেলিম (৭০) ও ফজিলা খাতুন (৬০), ফুলপুরের আকবর (৭০), তারাকান্দার আবু সালেহ (৫৫) ও আব্দুল খালেক (৬৭), ত্রিশালের ধানীখোলার হামিদা খাতুন (৪৬), মুক্তাগাছার খলিলুর রহমান (৫৮), নেত্রকোনার জুলেখা (৬৫) এবং পূর্বধলার হাবিবুর রহমান (৬২)।

করোনা ইউনিটের ফোকাল পারসন ডা. মহিউদ্দিন খান জানান, গত ২৪ ঘণ্টায় নতুন ১০০ জন ভর্তিসহ করোনার চিকিৎসা নিচ্ছেন ৫৫৩ জন। আইসিইউতে আছেন ২২ জন।

জেলায় ২৪ ঘণ্টায় ১ হাজার ৪৭৪ টি নমুনা পরীক্ষায় আরো ৩৮০ জনের করোনা পজেটিভ হয়েছে। আক্রান্তের হার ২৫.৭৪ শতাংশ।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

সর্বশেষ