spot_img

ময়মনসিংহের ফুলবাড়ীয়ায় নিখোঁজ কলেজ ছাত্রের লাশ উদ্ধার

এনামুল হাসান সোহাগ, ফুলবাড়ীয়া প্রতিনিধি , 

জনতারআদালত.কম । ১৯ আগষ্ট, ২০১৭ ।

নিখোঁজের তিন দিন পর আফজাল হোসেন তাজুল (১৮) নামের এক কলেজ ছাত্রের লাশ উদ্ধার করেছে ফুলবাড়ীয়া থানা। নিহত তাজুল ময়মনসিংহের ফুলবাড়ীয়া উপজেলার ৩ নং কুশমাইল ইউনিয়নের বরুকা গ্রামের মৃত ক্বারী ছফর আলীর পুত্র।

তাজুল ফুলবাড়ীয়া বিশ্ববিদ্যালয় কলেজের এইচএসসি ২য় বর্ষের বানিজ্যিক শাখায় অধ্যয়নরত ছিল। গত ১৬ আগস্ট বুধবার রাত আনুমানিক ১০ ঘটিকায় তার মোবাইলে একটি কল পেয়ে বাড়ী থেকে বের হয়ে যায়।এর তাজুলের পরিবার তাকে অনেক খুঁজাখোজি করে তাকে না পেয়ে ফুলবাড়ীয়া থানাকে অবহিত করেন।

ঘটনার তৃতীয় দিন শুক্রবার সকাল ৭ টার দিকে একই গ্রামের নজরুল ইসলামে পুকুরে লাশ দেখতে পায় দুই শিশু। পুলিশ কে খবর দেয়া হলে পুলিশ লাশ উদ্ধার করলে এলাকাবাসী এটি নিখোঁজ তাজুলের লাশ বলে সনাক্ত করেন। পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।

লাশের চোখ, মাথা ও হাতে আঘাতের চিহ্ন রয়েছে বলে জানা যায়। নিহত তাজুলের মা লাইলী বেগম জানান পারিবারিক পূর্ব শত্রুতার জের ধরেই তার পুত্রকে হত্যা করে পুকুরে ফেলে রাখা হয়েছে।পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, তিন মাস পূর্বে নিহত তাজুল ইসলামের পুকুরে বিষ দিয়ে কে বা কারা প্রায় তিন লক্ষ টাকার মাছ মেরে ফেলে। সেই ঘটনায় নজরুল ইসলাম গংদেরকে আসামী করে ফুলবাড়ীয়া থানায় একটি অভিযোগ দায়ের করেন।

অভিযোগ দায়েরে পর থেকেই তাজুলকে বিভিন্ন সময় হত্যার হুমকি দিয়ে আসতেছিল নজরুল গং রা। নজরুল ইসলামের সচিবালয়ে চাকুরীর সুবাদে সেই অভিযোগের কোন বিচার পায়নিববলে জানান নিহতের মা। ফুলবাড়ীয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) আবুল খায়ের জানান, এ ব্যাপারে জিজ্ঞাসাবাদের একই গ্রামের দুদু মিয়া (৫০), দুলাল মিয়া ও সোহেল মিয়া (২৬) নামের তিন জনকে আটক করা হয়েছে। মামলার প্রস্তুতি চলছে।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

সর্বশেষ