রবিউল হাসান লায়ন , জামালপুর ,
জনতারআদালত.কম । ১৯ আগষ্ট, ২০১৭ ।

জামালপুরে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বলেছেন, গত ১০ দিনের বন্যায় দেশের এক তৃতীয়াংশ এলাকা প্লাবিত হয়েছে। এসব এলাকার ৪০ লাখ মানুষ পানিবন্দি হয়েছে। পানি নামতে শুরু করেছে।
দেশে কোন খাদ্য ঘাটতি নাই-টাকারও অভাব নাই। বন্যা দুর্গত মানুষের কষ্ট যে পর্যন্ত শেষ না হবে সেই পর্যন্ত ত্রাণ তৎপরতা চালানো হবে। ত্রাণ নিয়ে কেউ দুর্নীতি করলে সে যত বড় নেতাই হোক তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।
বন্যার পর ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন করা হবে। রাস্তা-ঘাট, ব্রিজ-কালভার্ট ক্ষতিগ্রস্ত অবকাঠামো সংস্কার করা হবে।
তিনি শনিবার দুপুরে জামালপুরের মেলান্দহ উমির উদ্দীন উচ্চ বিদ্যালয় মাঠে বানভাসীদের মাঝে ত্রাণ বিতরনের সময় এসব কথা বলেন।

এ সময় বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মির্জা আজম এমপি, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রনালয়ের সচিব গোলাম মোস্তফা, জেলা প্রশাসক আহমেদ কবীর ও মেলান্দহ উপজেলা পরিষদের চেয়ারম্যান হাবিবুর রহমান চান বক্তব্য রাখেন।


পরে ত্রাণমন্ত্রী ইসলামপুর উপজেলার গাঁওকুড়া এলাকায় বানভাসীদের মাঝে ত্রাণ বিতরণ করেন।


























