spot_img

ম্যাসেডোনিয়ায় বাস দুর্ঘটনা ॥ হতাহত ২৯

ডেস্ক রিপোর্ট, জনতারআদালত.কম । ২১ আগষ্ট, ২০১৭ ।

ম্যাসেডোনিয়ার ভেলেস শহরের কাছে মহসড়কে রোববার রাতে পর্যটক ভর্তি বাস দুর্ঘটনায় এক নারী নিহত ও কমপক্ষে ২৮ জন আহত হয়েছে। খবর সিনহুয়ার।

বাসটিতে ৪৪ জন যাত্রী ছিল। গ্রীসে ছুটি কাটিয়ে ফেরার পর স্কপজি থেকে তাদের নিয়ে যাওয়া হচ্ছিল।

চূড়ান্ত গন্তব্যস্থল থেকে প্রায় ৪০ কিলোমিটার দূরে ভেলেস শহর অতিক্রমের পর চালক গাড়ির নিয়ন্ত্রণ হারালে এ দুর্ঘটনা ঘটে।

ম্যাসেডোনিয়ার স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, দুর্ঘটনায় মারাত্মকভাবে আহত কয়েকজনের মধ্যে নয় বছরের এক শিশুও রয়েছে।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

সর্বশেষ