মজিবর রহমান শেখ, ঠাকুরগাঁও ,
জনতারআদালত.কম । ২১ আগষ্ট, ২০১৭ ।

ঠাকুরগাঁও জেলার হরিপুর উপজেলার বন্যায় ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে নগদ অর্থ বিতরণ করেছেন ঠাকুরগাঁও জেলা আ.লীগের সাংগঠনিক সম্পাদক প্রভাষক মাজহারুল ইসলাম সুজন।
সম্প্রতি রবিবার ২০ আগস্ট বিকালে ঠাকুরগাঁও-২ আসনের সাংসদ ও জেলা আ.লীগের সভাপতি আলহাজ্ব মো: দবিরুল ইসলামের নির্দেশে হরিপুর উপজেলার বকুয়া ইউনিয়নের রহিয়া, মানিকখারী, পিয়াজপাড়া, ধুকরিয়া, চাপধা গ্রামের বন্যায় ক্ষতিগ্রস্থ পরিবারদের মাঝে নগদ ৫০ হাজার টাকা বিতরণ করেন তিনি।
অর্থ বিতরণ ও ক্ষতিগ্রস্থ পরিদর্শন সময় সুজন বলেন, এমপি দবিরুল ইসলাম হরিপুর উপজেলার মানুষের পাশে ছিলেন এবং আগামীতেও থাকবেন। বন্যায় যাদের ঘর-বাড়ী নষ্ট হয়েছে তাদের পুনবার্সনের ব্যবস্থা, বই নষ্ট হওয়া শিক্ষার্থীদের পুনরায় বই প্রদান সহ বিভিন্ন সহযোগিতার আশ্বাস প্রদান করেন।
এ সময় বালিয়াডাঙ্গী উপজেলা তাঁতীলীগের সভাপতি সাদেকুল ইসলাম, হরিপুর উপজেলা ও ইউনিয়ন আ.লীগের বিভিন্ন স্তরের নেতাকর্মী উপস্থিত ছিলেন।


























