ডেস্ক রিপোর্ট , জনতারআদালত.কম ।।
মৌলভীবাজারের জুড়ী উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্বামী, স্ত্রী এবং তিন সন্তানসহ একই পরিবারের পাঁচজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় এক শিশু আহত হয়েছে।
মঙ্গলবার ভোরে জুড়ীর পূর্ব গোয়ালবাড়ি গ্রামের মখলিছ মিয়ার বাড়িতে বিদ্যুতের তার ছিঁড়ে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন টেলাগাড়ি চালক ফয়জুর রহমান (৫০), তার স্ত্রী শিরিন বেগম (৪৫), বড় মেয়ে সামিয়া (১৬), মেজ মেয়ে সাবিনা (১৩), ছেলে সায়েম উদ্দিন (৮)। আহত হয়েছেন আরেক মেয়ে সোনিয়া আক্তার (১২)।
স্থানীয় সূত্রে জানা যায়, ভোরে বিদ্যুতের তার ছিঁড়ে বসতঘরের ওপর পরলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের পাঁচজনের মৃত্যু হয়। এ ঘটনায় সোনিয়া আক্তার (৬) নামে এক শিশু আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন।
জুড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম মাইনুদ্দিন বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহগুলো জুড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা হয়েছে।


























