spot_img

ফুলবাড়ীয়া উপজেলা আওয়ামী লীগের মহান স্বাধীনতা দিবস পালন

রফিকুল ইসলাম মানিক:  ময়মনসিংহের ফুলবাড়ীয়া উপজেলা আওয়ামী লীগের আয়োজনে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালন করা হয়েছে।

২৬ মার্চ সকাল ১০ঘটিকায় ফুলবাড়ীয়া পৌরসভা চত্বরে আলোচনা সভায় সভাপতিত্ব করেন ফুলবাড়ীয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি জননেতা এডভোকেট মোঃ ইমদাদুল হক সেলিম, সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মোঃ হারুন অর রশিদ হারুন।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি জননেতা এডভোকেট মোঃ আব্দুর রাজ্জাক, বক্তব্য রাখেন ফুলবাড়ীয়া উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি ও পৌর মেয়র আলহাজ্ব মোঃ গোলাম কিবরিয়া, সহ সভাপতি মোঃ শামসুল হক, লুইস সুপ্রভাত জেংচাম, মোঃ আব্দুস সালাম, জিনাত রেহেনা ইলোরা, সাইদুর রহমান, মোঃ কামরুজ্জামান,এনামুর রহমান রবি,মোঃ মঞ্জুরুল হক রাসেল প্রমুখ।
আলোচনা শেষে বর্ণাঢ্য শোভাযাত্রা ফুলবাড়ীয়া বাজারের প্রধান সড়ক প্রদক্ষিণ করার পর মহান মুক্তিযুদ্ধের স্মৃতিসৌধে পুষ্পার্ঘ্য অর্পণ করা হয়।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

সর্বশেষ