spot_img

মৌচাকে ছিনতাইকারীর কবলে ডিবি কর্মকর্তা

ডেস্ক রিপোর্ট, জনতারআদালত.কম । ১৯ নভেম্বর, ২০১৭ ।

রাজধানীর মালিবাগের মৌচাক এলাকায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে আহত হয়েছেন মাহবুবুল হক (৪৫) নামে গোয়েন্দা পুলিশের (ডিবি) এক পরিদর্শক। পরে তাকে আহতাবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়।

আজ রবিবার ভোর সাড়ে ৫টার দিকে মৌচাকের সিরাজুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালের সামনে তিনি ছিনতাইকারীর কবলে পড়লে এ ঘটনা ঘটে।

আহত মাহবুবুল ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ডিবির পশ্চিম বিভাগে কর্মরত। পরিবার নিয়ে শাহজাহানপুর গুলবাগে থাকেন তিনি।

জানা গেছে, ভোরে শাহজাহানপুরের গুলবাগের বাসায় রিকশায় করে ফিরছিলেন মাহবুবুল। মৌচাক এলাকায় ছিনতাইকারীরা তার রিকশার গতিরোধ করে। ডিবি কর্মকর্তার কাছ থেকে ছিনতাইকারীরা টাকা নেয়ার চেষ্টা করলে তিনি বাধা দেন। পরে ছিনতাইকারীদের ধারাল অস্ত্রের আঘাতে ডিবি কর্মকর্তার ডান হাতের আঙুল কেটে যায়।
পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান তার এক সহকর্মী। হাসপাতালের পুলিশ ক্যাম্পের উপপরিদর্শক (এসআই) বাচ্চু মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন।

 

 

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

সর্বশেষ