spot_img

মুসলিম মহিলার হিজাব খোলার চেষ্টা নিয়ে শোরগোল লন্ডনে

ডেস্ক রিপোর্ট,  জনতারআদালত.কম , ২৪ জুলাই, ২০১৭ ।

 

লন্ডনে একের পর এক জঙ্গি আক্রমণের প্রেক্ষিতে একাংশের রোষ গিয়ে পড়ছে সেখানে বসবাসকারী মুসলমানদের উপর। গত ১৬ জুলাই লন্ডনের বেকার স্ট্রিটে স্টেশনে ‘ঘৃণার অপরাধের’ শিকার হলেন এক মুসলিম মহিলা।

বিবিসি সূত্রে খবর, টিউব রেলের অপেক্ষায় বেকার স্ট্রিট স্টেশনে দাঁড়িয়ে ছিলেন আনিসো আবদুলকাদির। অভিযোগ, সেই সময় এক যুবক তাঁর হিজাব ধরে টান দেন। সেই অভিযুক্তের ছবি দিয়ে আনিসো ট্যুইট করেছেন, ‘আমি হাত দিয়ে চেপে ধরে থাকায় লোকটা আমার হিজাব টেনে খুলে দিতে পারেনি। তখন সে আমাকে আঘাত করে। আমাকে এবং আমার বন্ধুদের অশ্লীল ভাষায় গালাগাল করে।’

তাঁর অভিযোগ, সেখানে উপস্থিত এক মহিলাও তাঁকে আপত্তিকর কথা বলে। তবে, যে ব্যক্তির ছবি ট্যুইট করা হয়েছে, তিনি নিজেকে নির্দোষ বলে দাবি করেছেন। তিনি বরং জানিয়েছেন, বন্ধুকে এই কাজে বাধা দিচ্ছিলেন। এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক শোরগোল পড়ে গিয়েছে লন্ডনে।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

সর্বশেষ