spot_img

মানিকগঞ্জে নারী-শিশুসহ ২০ রোহিঙ্গা আটক

মানিকগঞ্জ প্রতিনিধি , জনতারআদালত.কম । ১৪ সেপ্টেম্বর, ২০১৭ ।

মানিকগঞ্জের সিংগাইর উপজেলার চারিগ্রাম ও ধল্লা এলাকা থেকে ২০ রোহিঙ্গাকে আটক করেছে পুলিশ।  সিংগাইর থানার উপ-পরিদর্শক (এসআই)  আবদুল মান্নান এ তথ্য নিশ্চিত করেছেন।

এদের মধ্যে ১১ শিশুসহ ছয় নারী ও তিন জন পুরুষ রয়েছে। বুধবার রাতে সিঙ্গাইর থেকে তাদের আটক করা হয়।

আটক হওয়া রোহিঙ্গারা হলেন, ফয়েজুল ইসলাম (৩৫) আমেনা খাতুন (৭০) রাফিয়া বিবি (১৮) হাফসা বিবি (২৮) আরমান (৭), রুম্মান (৪), আব্দুল হান্নান (৩) রুনাত (১) ও হাছিনা আক্তার (৭৩) । অন্যদের নাম পাওয়া যায়নি।

আটকের বিষয়টি নিশ্চিত করেছেন জেলা বিশেষ শাখার উপ-পরিদর্শক এসআই আব্দুল বাতেন। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে তাদের আটক করে পুলিশ সুপারের কার্যালয়ে নিয়ে আসা হয়। বর্তমানে তাদের সিঙ্গাইর পাইলট উচ্চ বিদ্যালয়ে আশ্রয়ে রাখা হয়েছে। এরা সবাই আরাকান রাজ্যের মংডু জেলার মন্ডুকাদেরবিল গ্রামের বাসিন্দা।

রোহিঙ্গাদের আশ্রয়দাতা মাওলানা মো. তাজুল ইসলাম বলেন, কয়েকটি রোহিঙ্গা পরিবার মানিকগঞ্জে এসেছে- এমন খবর পেয়ে তাদের আশ্রয় দেওয়া হয়েছে। তবে বুধবার পুলিশ তাদের নিয়ে গেছে।

স্থানীয়রা জানায়, বেশ কয়েকটি রোহিঙ্গা পরিবার মানিকগঞ্জে আশ্রয় নিয়েছে।

এদিকে বুধবার বিকেলে পুলিশ সুপার কার্যালয়ে ৯ সদস্য বিশিষ্ট রোহিঙ্গা পরিবারকে পুলিশ সুপারের কার্যালয়ে নিয়ে আসা হয়। সেখানে পুলিশ সুপার মাহফুজুর রহমান তাদের সাথে কথা বলেন এবং আর্থিক ভাবে ওই পরিবারকে সাহায্য করেন।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

সর্বশেষ