spot_img

মাজারের খাদেমকে গলা কেটে হত্যা

নোয়াখালী প্রতিনিধি, জনতারআদালত.কম । ১৬ আগষ্ট, ২০১৭ ।

নোয়াখালীর সোনাইমুড়ি উপজেলার নদনা ইউনিয়নের আফজাল পাটওয়ারী মাজারের খাদেম সোনামিয়া (৬০) কে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা।

ঘটনাটি ঘটেছে বুধবার সন্ধ্যার পর।

নিহত সোনা মিয়া শরীয়তপুর জেলার হবিপুর গ্রামের মফেল হাওলাদারের ছেলে। তিনি দীর্ঘদিন ধরে ওই মাজারে খাদেম হিসেবে কাজ করছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিদিনের ন্যায় সোনাইমুড়ি উপজেলার, নদনা ইউনিয়নের আফজাল পাটওয়ারী মাজারের খাদেম সোনামিয়া মাজারে ছিলো। বুধবার সন্ধ্যার পর তিন যুবক পানি পড়ার কথা বলে তার কাছে আসে। এক পর্যায়ে দুর্বৃত্তরা তাকে গলা কেটে হত্যা করে। তার চিৎকারে স্থানীয়রা এগিয়ে আসলে তারা পালিয়ে যায়।

এ ঘটনার পর পালিয়ে যাওয়ার সময় স্থানীয় জনতা ইলিয়াছ (৩০) নামে এক যুবককে আটক করে পুলিশে সোপর্দ করে।

ঘটনার পর পর রাত ৯টায় অতিরিক্ত পুলিশ সুপার একে এম জহিরুল ইসলাম ঘটনার স্থল পরিদর্শন করেন। এ রিপোর্ট লেখা পর্যন্ত বিস্তারিত জানা যায়নি। তবে পুলিশ তদন্ত করছে।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

সর্বশেষ