spot_img

মাগুরায় গৃহবধু রিতু হত্যার বিচারের দাবিতে ঝিনাইদহে মানববন্ধন

মোহাম্মদ শাহআলম মিয়া, ব্যুরো চিফ,জনতার আদালত.কম, ঝিনাইদহ –

ঝিনাইদহে গৃহবধু রিতু হত্যার বিচারের দাবিতে মানববন্ধন কর্মসূচী পালিত হয়েছে। আজ সকালে সদর উপজেলার পাইকপাড়া গ্রামে এ কর্মসূচীর আয়োজন করে নিহত গৃহবধু রিতুর পরিবার ও এলাকাবাসী। এসময় ব্যানার ফেস্টুন নিয়ে রিতুর স্বজন ও এলাকাবাসী অংশ নেয়। এসময় বক্তব্য রাখেন, নিহত রিতুর মা জাহানারা বেগম, বোন শিলা খাতুন, ভাবী সম্পা খাতুন, চাচাতো ভাই রাশেদসহ অন্যান
এসময় বক্তারা অভিযোগ করেন, গত ৭ জুন মাগুরা সদর উপজেলার বলেশ্বরপুর গ্রামে স্বামীর বাড়িতে থাকা অবস্থায় তার স্বামী সুমন মোল্লা ও তার পরিবারের লোকজন রিতুকে হত্যা করে। এ ঘটনায় মাগুরা সদর থানায় একটি হত্যা মামলা হলেও আসামী ধরাছোঁয়ার বাইরে। দ্রুত আসামী গ্রেফতার ও শাস্তির দাবি জানান বক্তারা।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

সর্বশেষ