spot_img

মহেশপুর সীমান্ত থেকে চোরকারাবারি আটক

মোহাম্মদ শাহআলম মিয়া, ব্যুরো চিফ,জনতার আদালত.কম, ঝিনাইদহ –

ঝিনাইদহের মহেশপুর উপজেলার সীমান্তবর্তী একাশিপাড়া গ্রাম থেকে চোলাইমদসহ আমির হোসেন (৪৯) নামের এক চোরকারবারিকে আটক করেছে বিজিবি। শুক্রবার (২৮ মে) সকালে তাকে আটক করা হয়।

আটককৃত কারবারি হোসেন মহেশপুর উপজেলার সেজিয়া উত্তরপাড়া গ্রামের মৃত গোলাম মন্ডলের ছেলে।

বিজিবি ৫৮ ব্যাটালিয়নের সহকারী পরিচালক মোহাম্মদ নজরুল ইসলাম খান জানান, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে ভারত সীমান্তবর্তী এলাকা দিয়ে মাদক পাচার হচ্ছে। এমন সংবাদের ভিত্তিতে বিজিবির শ্যামকুড় বিওপির বিজিবি সদস্যরা অভিযান চালিয়ে ১০ লিটার চোলাইমদসহ আমির হোসেনকে আটক করা হয়। এ ঘটনায় বিজিবির পক্ষ থেকে মহেশপুর থানায় মামলার প্রস্তুতি চলছে।

 

 

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

সর্বশেষ