spot_img

ঝিনাইদহে হারানো মোবাইল উদ্ধার করলেন ওসি

নাঈম রোহান সানভি । ঝিনাইদহ

হারানো মোবাইল উদ্ধার করে দিলেন ঝিনাইদাহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান।

মঙ্গলবার (২৫ মে) সন্ধ্যায় ঝিনাইদহ শহরের পায়রা চত্বর থেকে ছিনতাইকারীরা হেলাল উদ্দিন নামের এক ছেলের কাছ থেকে মোবাইলটি ছিনিয়ে নিয়ে যায়। এ ঘটনায় হেলাল উদ্দিন বাদী হয়ে গত ২৫ মে ঝিনাইদহ সদর থানায় একটি অভিযোগ দায়ের করেন।

পরে ওসি মো. মিজানুর রহমান বিষয়টি আমলে নিয়ে তথ্য প্রযুক্তির মাধ্যমে মোবাইলটি উদ্ধার করে। বুধবার (২৬ মে) দুপুরে প্রকৃত মালিক হেলাল উদ্দিন এর কাছে মোবাইলটি হস্তান্তর করেন।

 

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

সর্বশেষ