spot_img

ময়মনসিংহ জয়নুল পার্ক বৈশাখী মঞ্চে ছয়দিন ব্যাপী বইমেলা শুরু

স্টাফ রিপোর্টার: বিশ্ব সাহিত্য কেন্দ্রের উদ্যোগে ময়মনসিংহ জয়নুল উদ্যান বৈশাখী মঞ্চে শুরু হয়েছে ৬দিন ব্যাপী বই মেলা।
আজ দুপুর সাড়ে ১২ টায় উপস্থিত সকলকে সাথে নিয়ে মেলার উদ্বোধন করেন ময়মনসিংহ সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা যুগ্মসচিব মোঃ ইউসুফ আলী।
এ-সময় উপস্থিত ছিলেন উচ্চ মাধ্যমিক প্রশিক্ষণ ইনস্টিটিউট এর পরিচালক প্রফেসর কাবির-উল হাসান, মুমিনুন্নিসা সরকারি মহিলা কলেজের বাংলা বিভাগের প্রধান প্রফেসর আইরিন সুলতানা, বীর মুক্তিযোদ্ধা বিমল পাল,লেখক-সংগঠক-করোনাকালের সেবক আলী ইউসুফ,ময়মনসিংহ সিটি করপোরেশনের জনসংযোগ কর্মকর্তা ম.সি.ক. শেখ মহাবুল হোসেন রাজীব,সাংবাদিক-সংগঠক-ময়মনসিংহ সাহিত্য সংসদ এর সাধারণ সম্পাদক স্বাধীন চৌধুরী প্রমুখ।
অনুষ্ঠান সঞ্চালনা করেন বিশ্ব সাহিত্য কেন্দ্র ময়মনসিংহ ইউনিটের কর্মকর্তা এম রবিউল ইসলাম।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

সর্বশেষ