spot_img

ময়মনসিংহের নবনিযুক্ত ডিআইজি শহরের যানজট নিরসনের ব্যাপারে কথা বলেছেন

ময়মনসিংহ প্রতিনিধি, জুবায়েদ ইবনে সাঈদ।।
৯ সেপ্টেম্বর সোমবার বেলা এগারোটায় পুলিশ লাইন্স এর কল্যাণ শেডে ময়মনসিংহে কর্মরত জাতীয় ও স্থানীয় সংবাদ মিডিয়াতে কর্মরত গণমাধ্যমকর্মীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়,এতে সভাপতিত্ব করেন ময়মনসিংহ রেঞ্জের নবাগত ডিআইজি ড.মোঃ আশরাফুর রহমান। স্বাগত বক্তব্যে ছিলেন নবাগত ময়মনসিংহ জেলা পুলিশ সুপার মোঃ আজিজুল ইসলাম। এ ছাড়া সাংবাদিক সংগঠনের কয়েকজন নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।সবশেষে সভাপতির বক্তব্যে বেশ কিছু গুরুত্বপূর্ণ ও প্রয়োজনীয় বিষয়ের মধ্যে ময়মনসিংহ শহরের যানজট, অবৈধ ভাবে ফুটপাত দখল উল্লেখ করে তিনি এই সমস্যার নিরসনের ব্যাপারে আশাবাদের কথা বলেন।তার বক্তব্যের মধ্য দিয়ে উক্ত মতবিনিময় সভার সমাপ্তি ঘটে।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

সর্বশেষ