spot_img

জেন্ডার,বৈচিত্র্য ও মানবাধিকা শীর্ষক কর্মশালা

বেসরকারী গবেষণা প্রতিষ্ঠান বারসিক এর আয়োজনে দুদিন ব্যাপী “জেন্ডার, বৈচিত্র্য ও মানবাধিকার শীর্ষক এক প্রশিক্ষণ কর্মশালা বারসিক নেত্রকোনা অঞ্চল রামেশ্বরপুর, আটপাড়া,নেত্রকোনায় অনুষ্ঠিত হয়েছে। দুদিন ব্যাপী এ কর্মশালায় বারসিক নেত্রকোনা অঞ্চলের কলমাকান্দা,মদন,আটপাড়া ও নেত্রকোনা সদর উপজেলার সকল স্টাফগণ অংশগ্রহণ করেন। প্রশিক্ষণে প্রশিক্ষকের দায়িত্ব পালন করেন বারসিকের নেত্রকোনা অঞ্চলের আঞ্চলিক সমন্বয়কারী মো.অহিদুর রহমান,সহসমন্বক ছিলেন, খাদিজা আক্তার লিটা ও আলপনা নাফাক।
প্রথমেই প্রত্যেক স্টাফ বিগত দিনের একটি করে জেন্ডার সংবেদনশীল কাজের উদারহণ দিয়ে নিজের পরিচয় প্রদান করেন।তারপর প্রশিক্ষণের লক্ষ্য উদ্দেশ্য নিয়ে কথা বলেন, মো. অহিদুর রহমান। প্রশিক্ষণ কর্মশালায় জেন্ডার ধারণা,জেন্ডার বৈষম্য,জেন্ডার সমতা,জেন্ডার বিশ্লেষণ, জেন্ডার বাজেট কেন ও কিভাবে করা হয়, বারসিক জেন্ডার নীতিমালা, নারী জাগরণের ঢেউ নিয়ে প্রবন্ধ পাঠ করেন হেপী রায়, বারসিক স্টাফ পর্যায়ে জেন্ডার সমতাকে কিভাবে নিশ্চিত করে ,কর্মসূচীর ক্ষেত্রে কিভাবে জেন্ডার সংবেদনশীলতা মানবাধিাকার নিশ্চিত হয়, জনগোষ্ঠি পর্যায়ে কিভাবে জেন্ডার সমতা ও নিশ্চিত হয়, কৃষিপ্রতিবেশবিদ্যা,জলবায়ু ন্যায্যতা ও খাদ্যসার্বভৌমত্ব প্রকল্পে জেন্ডার টার্গেট কি কি, এ টার্গেট পূরণে কি কি নির্দেশক হতে পারে ও পূরণের উপায় কি কি, কৃষিপ্রতিবেশবিদ্যা ও জেন্ডার, জলবায়ু পরিবর্তন ,জলবায়ু ন্যায্যতা প্রতিষ্ঠায় জেন্ডার ভূমিকা কি কি হতে পারে, মানবাধিকার ইত্যাদি বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা,পোষ্টার প্রদর্শন,দলীয়কাজ,উপস্থাপন ও প্রদর্শন করা হয়।
এই প্রশিক্ষণ কর্মশালার মাধ্যমে স্টাফদের মাঝে দক্ষতা বৃদ্ধিপাবে এবং কর্মক্ষেত্রে প্রশিক্ষণের শিক্ষাকে কাজে লাগাতে পারবে।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

সর্বশেষ