spot_img

মনিটরিং বৃদ্ধি করায় বিআরটিএ’র সেবা গ্রহিতাদের হয়রানি কমেছে

ডেস্ক রিপোর্ট, জনতারআদালত.কম । ২৬ নভেম্বর, ২০১৭ ।

মনিটরিং বৃদ্ধি করায় বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটিতে (বিআরটিএ) সেবা গ্রহিতাদের হয়রানি কমেছে।

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের আজ সকালে আকস্মিক মিরপুর বিআরটিএ কার্যালয় পরিদর্শনে গেলে সেবা গ্রহিতারা তাকে জানান, পরিবহন সেবায় ডিজিটাল প্রযুক্তির প্রয়োগে মিরপুর বিআরটিএ কার্যালয়ে আগের তুলনায় দালালদের দৌরাত্ম্য কমেছে এবং সেবার মানও বেড়েছে।

পরিদর্শনকালে মন্ত্রী সেবা গ্রহিতাদের সঙ্গে কথা বলেন এবং বিআরটিএ’র বিভিন্ন শাখা ঘুরে দেখেন। এসময় তিনি সেবার মান বৃদ্ধিতে সন্তোষ প্রকাশ করেন।

মন্ত্রী ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নিবিড় তদারকি বৃদ্ধি, সার্বক্ষণিক ক্লোজ-সার্কিট ক্যামেরায় সেবা কার্যক্রম পর্যবেক্ষণ এবং হেল্প-ডেস্কের সেবা আরও বাড়াতে কর্মকর্তাদের নির্দেশনা দেন।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

সর্বশেষ