ডেস্ক রিপোর্ট, জনতারআদালত.কম । ২৬ নভেম্বর, ২০১৭ ।

২০০৯ সালের ফেব্রুয়ারিতে তৎকালীন বিডিআরের সদর দপ্তর পিলখানায় নারকীয় হত্যাযজ্ঞের ঘটনায় করা হত্যা মামলায় হাইকোর্টের রায় পড়া আজ শেষ হচ্ছে না।
বিচারপতি মো. আবু জাফর সিদ্দিকী রায় পড়ার সময় আদালতে এ কথা বলেন। তিনি বলেন, রায়ে এক হাজার পৃষ্ঠার পর্যবেক্ষণ রয়েছে।
রোববার দুপুরে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম জানান, আজ সকাল ১০টা ৫৫ মিনিটে রায়ের পর্যবেক্ষণ পড়তে শুরু করেন বিচারপতি জাফর আহমেদ সিদ্দিকী, দুপুরের বিরতির পর পর্যবেক্ষণ তুলে ধরবেন আরেক বিচারপতি নজরুল ইসলাম তালুকদার। আগামীকাল অপর বিচারপতি শওকত হোসেন চৌধুরী তার পর্যবেক্ষণ তুলে ধরার পরই চূড়ান্ত রায় ঘোষণা করা হবে।
তিন বিচারপতির পর্যবেক্ষণ আলাদা হলেও রায়ের বিষয়ে তারা ঐক্যমতে পৌঁছেছেন বলেও জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল।


























