spot_img

ভোলার চরফ্যাসনে স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ

ডেস্ক রিপোর্ট , জনতারআদালত.কম ।।

জেলার চরফ্যাসন উপজেলায় আজ করোনা ভাইরাস সংক্রমণ ঝুঁকি রোধে ও সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে জনগণের মাঝে মাস্ক, হ্যান্ডস্যানেটাইজার ও স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ করা হয়েছে। মঙ্গলবার বেলা ১১ টায় স্থানীয় সামাজিক সংগঠন ছবেরা ফউন্ডেশনের উদ্যোগে উপজেলার জিন্নাগর ইউনিয়নের ৫ নং ওয়ার্ডে সুরক্ষা সরজ্ঞাম প্রদান করেন স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মেজবাহ উদ্দিন।
এসময় মেজবাহ উদ্দিন বলেন, মানুষ করোনা প্রতিরোধে স্বাস্থ্য সুরক্ষায় অভ্যস্ত না। মানুষ যাতে অভ্যস্ত হয় সে জন্য আমার মায়ের নামে এ ফাউন্ডেশন থেকে ব্যক্তিগত উদ্যোগে এসব দিচ্ছি ও জনসাারণকে সচেতন করছি।
অনুষ্ঠানে মোট ৪ হাজার মাস্ক, ১ হাজার হ্যান্ডস্যানেটাইজার ও ৫’শ জীবানুনাশক স্প্রে বিতরণ করা হয়। এসময় জেলা প্রশাসক কার্যালয়ের স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মামুন আল ফারুক, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: রুহুল আমিন, সহকারী কমিশনার (ভূমি) রিপন বিশ্বাস, ছাবেরা ফাউন্ডেশনের সভাপতি হেলালউদ্দিন ফারুকসহ অন্যরা উপস্থিত ছিলেন। পরে অতিরিক্ত সচিব জেলায় বিভিন্ন উন্নয়নমূলক কাজ পরিদর্শন করেন।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

সর্বশেষ