ডেস্ক রিপোর্ট , জনতারআদালত.কম ।।
২০২০-২১ অর্থ বছরে নড়াইলে অস্বচ্ছল সাংস্কৃতিক সেবীদের কল্যাণ ভাতা প্রদান করা হয়েছে। জেলা প্রশাসনের আয়োজনে সাংস্কৃতিক বিষয়ক মন্ত্রণালয়ের অর্থায়নে মঙ্গলবার বেলা সাড়ে ১১ টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা জলা প্রশাসক মোহাম্মদ হাবিবুর রহমান।
জানা গেছে, জেলার ৬১ জনকে অস্বচ্ছল সাংস্কৃতিক সেবীর কল্যাণ ভাতা বাবদ ৯লক্ষ ৪২ হাজার টাকা প্রদান করা হয়।
এসময় জেলা প্রশাসকের কার্যালয়ের কর্মকর্তাসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।


























