spot_img

ভারত সীমান্তে ফের উপস্থিত প্রায় ১০০০ চীনা সেনা

ডেস্ক রিপোর্ট, জনতারআদালত.কম । ০৬ অক্টোবর, ২০১৭ ।

 

ডোকালাম সমস্যা সমাধানের পর কেটে গিয়েছে প্রায় পাঁচ সপ্তাহ৷ দু’পক্ষই সিকিমের এই বিতর্কিত অংশ থেকে সেনা সরিয়ে নিতে রাজি হয়৷ কিন্তু জানা যাচ্ছে, প্রায় ১,০০০ চীনা সেনা এখনও সেখানে উপস্থিত রয়েছে৷ ইন্ডিয়ান এক্সপ্রেসের রিপোর্ট থেকে পাওয়া তথ্য অনুযায়ী, এমন খবরই জানা গিয়েছে৷ আর এই বিষয়টিই ভারতীয় সেনাবাহিনীকে চিন্তায় ফেলেছে৷ তবে সবমিলিয়ে এই বিষয় নিয়ে বেশি চিন্তিত নয় নয়াদিল্লি৷ আবারও দুই দেশের মধ্যে বিবাদ শুরু হবে বলে মনে করছে না নয়াদিল্লি৷

সংবাদ সূত্রে জানা যায়, পিএলএ-এর একটি ব্যাটেলিয়ন এখনও সেই বিতর্কিত এলাকায় উপস্থিত রয়েছে৷ এমনকি বৃহস্পতিবার এয়ার চিফ মার্সাল বি এস ধানোয়ার বক্তব্য থেকেও এমন আভাস পাওয়া যায়৷

প্রসঙ্গত, ডোকলামে ফের রাস্তা তৈরির কাজে হাত দিয়েছে চীন৷ পাঁচ মাস আগে এই রাস্তা তৈরি করা নিয়ে বেজিংয়ের সঙ্গে নয়াদিল্লির সর্ম্পক শীতল হতে শুরু করেছিল৷ পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছায় যে শি জিংপিং প্রশাসনের সঙ্গে নরেন্দ্র মোদী প্রশাসনের সম্পর্ক প্রায় তলানিতে গিয়ে ঠেকে৷ শেষে কূটনৈতিক স্তরে আলাপ-আলোচনা চালিয়ে দুই দেশের মধ্যে সম্পর্ককে আবার ঠিক ট্র্যাকে ফিরিয়ে আনা হয়েছে৷

সেনা প্রহরায় শুরু হয়েছে রাস্তা তৈরির কাজ৷ ৫০০ জন সেনার তদারকিতে শুরু হয়েছে কাজ৷ গতবারের অব্যবহৃত রাস্তা নিমার্ণের সামগ্রীগুলিকে আগের জায়গা থেকে সরিয়ে উত্তর-পূর্ব প্রান্তে নিয়ে যাওয়া হয়েছে৷ এক মাস আগেই ভারতের সেনাপ্রধান বিপিন রাওয়াত উত্তর-পূর্ব অঞ্চলে চীনের শক্তি বৃদ্ধি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিলেন৷ সেই সঙ্গে ভারতীয় সেনাকে যেকোন পরিস্থিতির জন্য তৈরি থাকার কথাও বলেছিলেন৷ সেনাপ্রধানের সেই উদ্বেগকে সত্যি প্রমাণ করে ডোকলামে নিজেদের গতিবিধি বাড়াতে শুরু করেছে চীন৷ তবে মনে করা হচ্ছে সেখানে কোন স্থায়ী নিমার্ণ করা হচ্ছে না বলে জানা গিয়েছে৷

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

সর্বশেষ