spot_img

চট্টগ্রামে ছাত্রলীগ নেতাকে ডেকে নিয়ে হত্যা

চট্টগ্রাম ব্যুরো, জনতারআদালত.কম । ০৬ অক্টোবর, ২০১৭ ।

চট্টগ্রামে এক ছাত্রলীগ নেতাকে বাড়ি থেকে ডেকে নিয়ে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।

শুক্রবার সকালে নগরীর সদরঘাট থানা এলাকার এ ঘটনায় নিহত সুদীপ্ত বিশ্বাস (২৫) নগর ছাত্রলীগের সহ সম্পাদক।

তিনি নগরীর সদরঘাট থানার দক্ষিণ নালাপাড়া এলাকার বাবুল বিশ্বাসের ছেলে। তাদের গ্রামের বাড়ি বাঁশখালী উপজেলায়।

সদরঘাট থানার ওসি মর্জিনা আক্তার জানান, সকালে সুদীপ্তকে বাসা থেকে কয়েকজন যুবক ডেকে নিয়ে পিটিয়ে ফেলে রেখে যায়।

পরে স্থানীয়রা সুদীপ্তকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

লাশ ওই হাসপাতাল মর্গে রাখা হয়েছে বলে জানান ওসি।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

সর্বশেষ